মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির হৃদয় ভেঙে দেয়া কে এই হৃদয়?

news-image

গোটা দেশে নতুন আ’তঙ্কের নাম ‘ছে’লেধরা’। বিগত এক সপ্তাহে অন্তত ১০ তাজা প্রাণকে এই আ’তঙ্কের ব’লি হতে হয়েছে। কারণ, তাদের প্রায় সবাই গু’জবে পড়ে গ’ণপি’টুনিতে মা’রা গেছেন। কোনো কিছুতেই থামছে না। এর মধ্যে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাসলিমা বেগম রেনুর (৪০) মৃত্যু’ গোটা জাতির মনে দাগ কে’টেছে। স্বামী আরেক নারীকে বিয়ে করার পর একলা চলা এই মা তার ছোট্ট ছেলে-মেয়েকে ভর্তি করার জন্য স্কুলের খোঁজ-খবর নিতে এসেছিলেন। ‘ছে’লেধরা’ স’ন্দেহে সেই স্কুলেই আ’টকে রেখে প্রকাশ্যে তাকে নি’র্মমভাবে পি’টিয়ে হ’ত্যা করা হয়।

রেনুকে পি’টিয়ে ‘হ’ত্যার যেসব ভিডিও এখন পর্যন্ত প্রকাশ হয়েছে, সেখানে তিন/চার তরুণকে নি’র্মম এই হ’ত্যাকা’ণ্ডে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাদের ঘিরে ছিল শত শত উৎসুক জনতা, যাদের অধিকাংশই মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করছিলেন। ভিডিও ফুটেজে যাদের হ’ত্যাকা’ণ্ড ঘটাতে দেখা গেছে, তাদের মধ্যে একজন ছিল নীল টি-শার্ট পরিহিত। ওই তরুণই রেনুকে পি’টিয়ে হ’ত্যার নেতৃত্ব দিয়েছিল। রেনু যখন বে’ধড়ক পি’টুনি খেয়ে নিস্তেজ হয়ে স্কুল কম্পাউন্ডে পড়ে ছিল, তখনও থামেনি ওই তরুণ।

হাতে থাকা লাঠি দিয়ে রেনুর মুখে, বুকে, পেটে, হাতে ও পায়ে নি’র্মম ও নৃ’শংসভাবে পি’টিয়ে যাচ্ছিল। আশপাশের লোকজনের অনেকে ‘থামো থামো, আর মের না, ম’রে গেছে’ এসব বলে ওই তরুণকে থামানোর চেষ্টা করছিল। কিন্তু, পা’শবিক রূপ ধারণ করে সে তখনও রেনুকে প্রহার করে যাচ্ছিল। অনুসন্ধানে জানা গেছে, রেনু হ’ত্যায় নেতৃত্ব দেয়া নীল-শার্ট পরিহিত ওই তরুণের নাম হৃদয়। স্কুলের পাশেই তার একটি সবজির দোকান ছিল। তবে পড়াশোনা না জানা হৃদয় উত্তর বাড্ডায় বখাটে হিসেবেই পরিচিত। মা’দক সে’বন ও এলাকায় আধিপত্য বিস্তার করতে মা’রামা’রি-কা’টাকা’টি করাই ছিল হৃদয়ের কাজ।

স্কুলের উল্টো দিকেই একটি মাদ্রাসা। মাদ্রাসার পাশেই বেশ কয়েকটি পানের দোকান। তাদের মধ্যেই একজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয় প্রতিবেদকের। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, ‘আমি তো দোকান নিয়া ব্যস্ত ছিলাম, ঘটনা যা দেখার বাইরে থেইকাই দেখছি। সকাল সাড়ে ৮টার দিকে চারদিকে খবর ছড়ায় স্কুলে নাকি ছেলেধরা ধরা পড়ছে। শত শত মানুষ স্কুলের ভেতরে ঢোকে, পরে স্কুলের ভেতরেই ওই মহিলারে পি’টাইয়া মা’ইরা ফালায়।’

যারা মে’রেছে তাদের চেনেন কি না এমন প্রশ্নে ওই ব্যবসায়ী বলেন, ‘আমি তো ভেতরে ঢুকি নাই। কিন্তু, টেলিভিশনে যে ভিডিও দেখাইছে তাতে দেখলাম তিন/চারজন পি’টাইয়া মা’রতাছে। এর মধ্যে দু’জনরে চিনি, তারা এই বাজারেরই। ওই দু’জনের একজন হৃদয়, সে স্কুলের সামনে শাক বিক্রি করতো। আরেকজন মহিউদ্দিন, সে একটু সামনে সবজির দোকান নিয়া বসতো। ঘটনার পর থেইকা আর ওগো দেখি নাই।’

স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি নামে একটি মানবাধিকার সংস্থার কর্মী মেহেদী হাসান  বলেন, ‘হৃদয় এলাকায় ব’খাটে হিসেবেই পরিচিত। মা’দক সে’বন, ই’ভটিজিং, মা’রামারি-হা’নাহানি করে বেড়াতো সে। মাসখানেক আগে উত্তর বাড্ডা এলাকায় কথা কা’টাকা’টির জের ধরে একজনকে ছু’রিকা’ঘাতও করেছিল সে।’ তিনি আরও বলেন, ‘হৃদয় তেমন পড়াশোনা করেনি। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ভালো না। স্কুলের পাশে হৃদয় সবজির দোকান নিয়ে বসতো। তার বাবাও এলাকায় মা’দকা’সক্ত হিসেবেই পরিচিত।’

হৃদয়কে গ্রে’ফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম। সোমবার দুপুরে তিনি বলেন, ‘গ’ণপিটু’নিতে তাছলিমা বেগম রেনু হ’ত্যার ঘটনায় সোমবার সকালে বাচ্চু নামে একজনকে গ্রে’ফতার করা হয়েছে। এর আগে রোববার রাতে বাপ্পী, শাহীন ও জাফর নামে তিনজনকে গ্রে’ফতার করা হয়। দুপুরে তাদের ৭ দিনের রি’মান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

ওসি রফিকুল বলেন, ‘গ’ণপি’টুনির নেতৃত্ব দিয়েছে হৃদয় নামে একটি ছেলে। সেই ছেলেটিকে গ্রে’ফতারে অভিযান চলছে। উত্তর বাড্ডা কাঁচাবাজারে হৃদয়ের বাবা হানিফ আলীর সবজির দোকান রয়েছে। হৃদয় তেমন পড়াশোনা করেনি, বখে যাওয়ার পর বাবার দোকানেই মাঝেমধ্যে কাজ করতো।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক