,

পিরোজপুরে জমি-ঘর নেই প্রিয়া সাহার, পুড়িয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না

news-image

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার কোনো জমি পিরোজপুরে নেই বলে জানিয়েছেন সেখানকার সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, তার যেহেতু বাড়ি নেই, সেহেতু কেউ তার জমি নিয়ে নেয়নি, পুড়িয়ে দেওয়ারও প্রশ্ন ওঠে না।রোববার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রিয়া সাহা অভিযোগ করেছিলেন, তার জমি লুটে নেওয়া হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে একথা সত্য নয় বলে জানান শ ম রেজাউল করিম। প্রিয়া সাহা ও তিনি দু’জন একই জেলার বাসিন্দা।মন্ত্রী বলেন, প্রিয়া সাহার বক্তব্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু গুম হয়েছে। এ তথ্য মিথ্যা।

মন্ত্রী আরও দাবি করেন, তার নির্বাচনি আসন থেকে ১ জন সংখ্যালঘুও গুম হয়নি।একজন প্রিয়া সাহার মন্তব্যে বিভ্রান্ত হয়ে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট না করতে দেশবাসির প্রতি আহ্বান জানান তিনি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর