মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ পরামর্শ কবুল হজের অধিকারী হতে 

news-image

ইসলাম ডেস্ক।। আপনি কি হজের সফরে যাচ্ছেন? হজের জন্য যদি আপনার এই প্রচেষ্টা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তবে জেনে রাখুন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশাল পুরষ্কার অপেক্ষা করছে। হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,    العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة

“এক ওমরার পর অপর ওমরা মধ্যবর্তী গুনাহের জন্য কাফফারা এবং কবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়।” (বুখারী, হাদীস নং: ১৭৭৩)। সুতরাং, আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো আপনার হজকে আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার উপযুক্ত করে তোলা। আমরা আশা করছি নিম্নে প্রদত্ত ১৩টি পরামর্শ আপনার হজ আল্লাহর কাছে কবুল হতে সহায়ক হবে।

১. একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজের নিয়ত করুন। অন্যকোন লাভের আশা যেনো আপনার হজের নিয়তকে দূষিত না করে। ২. আপনার হজের জন্য খরচের অর্থ যেনো বৈধ পন্থায় অর্জিত হয়। ৩. আপনার ঋণগুলো পরিশোধ করুন এবং সকলের কাছ থেকে আপনার জন্য ক্ষমাপ্রার্থনা করুন। ৪. হজের সকল মৌলিক বিধি-বিধান সম্পর্কে যথাযথভাবে জেনে নিন এবং এই নিয়মসমূহে নিজেকে অভ্যস্ত করে নিন। ৫. আপনার অনুপস্থিতিতে আপনার উপর পরিবারের নির্ভরশীল ব্যক্তিদের চলার মত ব্যবস্থা নিশ্চিত করে নিন।

৬. যাত্রার পূর্বে একটি ওসিয়তনামা রেখে যান, যাতে সফরে আপনার মৃত্যু হলেও আপনার পরিবারের ও আপনার সম্পত্তির যথাযথ ব্যবস্থা হতে পারে। ৭. যাত্রার পূর্বে সততার সাথে দ্বীনের পথে জীবন পরিচালনার জন্য আপনার পরিবারের সদস্যদের উপদেশ দিয়ে যান। ৮. প্রজ্ঞাবান ও পরহেজগার ব্যক্তির সাহচর্যে হজের সফর করুন। ৯. আল্লাহকে স্মরণ করুন এবং বেশি বেশি দুআ ও যিকির করুন। ১০. পুরো সফরে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখুন। ১১. আল্লাহ এবং তার রাসূল (সা.) এর প্রতি সত্যিকার ভালোবাসায় নিজের অন্তরকে পূর্ণ করুন। ১২. শুধু বাহ্যিকতায় ব্যস্ত না হয়ে হজের অন্তর্নিহিত অর্থের দিকে মনোযোগ দিন এবং সম্মান ও সমীহভাবের সাথে হজ সম্পন্ন করুন।

১৩. ফেসবুক বা মোবাইলফোনে গেমসহ হজের সাথে সম্পর্কহীন অহেতুক কাজকর্ম থেকে নিজেকে রক্ষা করুন। এছাড়া অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তাওফিক দান করুন। তিনি আমাদের হজকে সফল করে আমাদেরকে কবুল হজের মর্যাদা দান করুন। আমীন ইয়া রাব্বাল আলামিন।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক