যৌ’ন হয়রানির সত্যতা মিলেছে রাবি শিক্ষকের বিরুদ্ধে
ডেস্ক রিপোর্ট।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে একই ইনস্টিটিউটের দুই নারী শিক্ষার্থীর করা যৌ’ন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে অনুসন্ধান কমিটি। সোমবার অনুসন্ধান রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউট পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সময়ই আমাকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। আমরা শিক্ষার্থীদের লিখিত অভি’যোগ ছাড়াও পরে তাদের এবং অভিযুক্ত শিক্ষকের বক্তব্য শুনেছি। আমরা যতোটুকু অনু’সন্ধানে পেয়েছি, তাতে করে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের করা যৌ’ন হয়রানি ও মান’সিকভাবে উত্যক্তের অভি’যোগের সত্যতা মিলেছে।’
এর আগে ২৫ জুন আইইআরের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থী পরিচালক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌ’ন হয়রানি ও মানসিকভাবে উত্যক্তের লিখিত অভিযোগ করেন। পরে দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী আইইআর পরিচালকের কাছে ওই শিক্ষকের বি’রুদ্ধে মৌখিকভাবে একই অভি’যোগ করেন। এ ঘটনায় পরদিন বিকেলে ইনস্টিটিউটের এক জরুরি সভায় বিষ্ণু কুমারকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
২৮ জুন অভিযোগপত্র প্রত্যাহার করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে উল্লেখ করে নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থা’নায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন অভিযোগকারী দুই শিক্ষার্থী (জিডি নং- ১১০৮ ও ১১০৯)। এরপর ৩০ জুন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে বিষ্ণু কুমারের বিচার দাবি করেন। সবশেষ ১ জুলাই সকল বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করেন শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়।
অভি’যুক্ত শিক্ষকের বি’রুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে জানতে চাইলে অধ্যাপক আবুল হাসান বলেন, ‘আমরা আগামীকাল অনু’সন্ধান প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তা’ন্তর করব। বাকিটা প্রশাসন দেখবে।’ উৎস: বাংলা রিপোর্ট










