মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর প্রেমিকাকে প্রেমপত্র দিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনি শিকার

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কুলাউড়ায় বন্ধুর প্রেমিকাকে তার বাড়িতে মোবাইল ও প্রেমপত্র দিতে গিয়েছিলেন বসন্ত শব্দকর (২৪) নামের এক যুবক। এ সময় স্থানীয়রা তাঁকে ছেলেধরা সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পীরেরবাজার এলাকার খাতাইরপার গ্রামে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার কমলগঞ্জ উপজেলার পৌরশহরের নরেন্দ্রপুর এলাকার হবিব মিয়ার সঙ্গে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের খাতাইরপার গ্রামের এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীর (প্রেমিকার) সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি মোবাইল পৌঁছানোর জন্য হবিব তাঁর বন্ধু একই এলাকার নরেন্দ্র শব্দকরের ছেলে বসন্ত শব্দকরের সহযোগিতা চায়।

বসন্ত বন্ধুর প্রেমে সহায়তা করার জন্য রবিবার সন্ধ্যার দিকে হবিবের দেওয়া মোবাইল ও একটি চিঠি নিয়ে ওই তরুণীর (প্রেমিকার) বাড়ি হাজীপুরের খাতাইরপারে আসলে স্থানীয় লোকজন আগন্তুক এক (বসন্ত শব্দকরকে) যুবককে এলাকায় দেখে ছেলেধরা সন্দেহ হয়। এবং ছেলেধরা সন্দেহে বসন্তকে গণপিটুনি দিতে থাকে।

পরে স্থানীয় পীরেরবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী উত্তেজিত জনতার হাত থেকে বসন্তকে রক্ষা করে একটি দোকানে নিয়ে রাখে এবং কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বসন্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসন্ত জিজ্ঞাসাবাদে জানায় তাঁর ওই এলাকায় বন্ধু হবিবের প্রেমিকাকে মোবাইল ও চিঠি দিতে এসেছিল। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে স্থানীয়রা তাকে আটকে রাখে। আমরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসি। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক