,

শাহজালাল বিমানবন্দর বিদ্যুৎ বিভ্রাটের কবলে

news-image

নিউজ ডেস্ক : প্রায় ৬ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন রয়েছে রাজধানীর হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ স্থাপনায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

রবিবার সকালে বাংলাদেশ রেলওয়ে বিমানবন্দর এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের সময় ভুলে কাটা পড়ে বিমানবন্দরের বিদ্যুৎলাইন।

ফলে সকাল ৮টা ২৩ মিনিট থেকে বিমানবন্দরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল বিমানবন্দর।

বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল-২ ও অভ্যন্তরীণ টার্মিনালে বিদ্যুৎ না থাকলেও বিকল্প ব্যবস্থায় সচল রাখা হয়েছে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ভবনের কার্যক্রম। জেনারেটর ও পাওয়ার ব্যাকআপ দিয়ে সীমিত আকারেই বিমানবন্দরে লাইট জ্বালানো হচ্ছে।

কম্পিউটার সচল না থাকায় হাতে লিখে বোর্ডিং কার্ড ইস্যু করছে এয়ারলাইন্সগুলো। এদিকে পানি না থাকায় টয়লেটে সবচেয়ে বিপাকে পড়েন যাত্রী ও বিমানবন্দরের কর্মীরা। এসি সচল না থাকায় গরমে দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী গণমাধ্যমকে জানান, বিমানবন্দরের কাছে রেলওয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় বিদ্যুৎ সংযোগ কাটা পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে সংযোগ সচলের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর