সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিয়া সাহার ঘটনা তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসবে : পীযূষ

news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করেছেন তা তদন্তের দাবি জানিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুষ্ঠু তদন্তে অবশ্যই থলের বিড়াল বেরিয়ে আসবে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায় বলেন, ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নিখোঁজ হয়েছে বলে যা বলা হয়েছে তা অবাস্তব ও বানোয়াট। সম্প্রীতি বাংলাদেশ প্রিয়া সাহার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানায়।কাদের প্ররোচনায় কোন উদ্দেশ্যে প্রিয়া সাহা এই মিথ্যাচার করেছেন সে বিষয়ে তিনি একটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহতাবের (স্বপ্নিল) পরিচালনায় সংবাদ সম্মেলনে সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের সিইও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, কলামিস্ট ড. রমনীমোহন দেবনাথ, বৌদ্ধ ধর্মীয় নেতা মিলন ভান্তে ও করুনা ভান্তে, হিন্দু ধর্মীয় নেতা গোপাল চক্রবর্তী ও আনন্দ চন্দ্র বাউল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ড. উত্তম বড়ুয়া এবং খ্রিস্টান ধর্মীয় নেতা রেভারেন্ড মার্টিন অধিকারী, উইলিয়াম প্রলয় সমাদ্দার ও বিশপ পাল এস সরকার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, প্রিয়া সাহা যা করেছেন তা রাষ্ট্রের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ। আমরা মনে করি, রাষ্ট্রের দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

পীযূষ বন্দোপাধ্যায় বলেন, দেশের উন্নয়নের ধারা ব্যাহত করা এবং বাংলাদেশকে বন্ধুহীন করতে এটি একটি গভীর চক্রান্ত বলে আমরা মনে করি। তবে দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। সব ধরনের ধর্মীয় ঘৃণা ও সন্ত্রাসী আক্রমনের মোকাবেলা করার জন্য তারা ঐক্যবদ্ধ। অসাম্প্রদায়িক বাংলাদেশের শেষ ঠিকানা-শেখ হাসিনা এই চেতনা ধারণ করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হেনেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ তার এই অপকর্মের জন্য ধিক্কার জানাচ্ছে ও নিন্দা করছে। তবে প্রিয়া সাহাকে শিখন্ডি বানিয়ে কোনো দুষ্টুচক্র বা স্বার্থন্বেষি মহল ঘোলাপানিতে যেন মাছ শিকার করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ ও সংঘবদ্ধ থাকতে হবে।

পীযূষ বন্দোপাধ্যায় বলেন, প্রিয়া সাহার ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনার দায়ও সোজাসাপ্টা কথায় কেউ এড়িয়ে যেতে পারে না। সুষ্ঠু তদন্তে অবশ্যই থলের বিড়াল বেরিয়ে আসবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক