সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে কো’পালেন বোরকাপরা নারী, গ্রাম জুড়ে ‘ছে’লেধরা’ গু’জব

news-image

পাবনার সাঁথিয়া উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রকে বোরকাপরা এক নারী দা দিয়ে কু’পিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুরো গ্রামে ‘ছে’লেধরা’ গু’জব ছড়িয়ে পড়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল এমন ‘ষ’ড়য’ন্ত্র’ করছে।আ’হত ছাত্র আতিকুর রহমানকে (১৩) সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার ঘুঘুদহ গ্রামের ইয়াকুবের ছেলে।

জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় আতিকুর। পথে তার ওপর হা’মলা করে বোরকাপরা এক নারী।হাসপাতালে গিয়ে আতিকুর রহমানের সঙ্গে কথা হলে সে জানায়, স্কুলে যাওয়ার পথে কালো বোরকাপরা এক নারী তারে কাছে আসেন। সাদা কাগজে লেখা কিছু পড়তে দেন তাকে। সে পড়তে শুরু করলে ওই নারী তার ব্যাগ থেকে ছোরা বের করে তাকে আ’ঘাত করার চেষ্টা করেন।

এ সময় চিৎকার করে আতিকুর। ওই নারী এ সময় তার বা হাতে আ’ঘাত করে পালিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ছোরার আ’ঘাতে আতিকুরের বা হাতের প্রায় ৩ ইঞ্চি কে’টে গেছে। তাকের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুরের চিৎকার শুনে তারা এগিয়ে আসেন। ছে’লেধরা তাকে আ’ঘাত করে পালিয়ে গেছে জানতে পেরে ওই এলাকায় ও আশেপাশের পাট ক্ষেতগুলোতে ৪/৫ ঘণ্টা তল্লাশী চালান তারা। কিন্তু সন্দেহজনক কাউকে খুঁজে পাননি।

এদিকে এ ঘটনা পুরো গ্রামে চাউর হয়ে গেলে আ’তঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। উপজেলাব্যাপী খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্কুল ছুটি ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধানরা। এ সময় প্রতিষ্ঠানগুলোর বাইরে অভিভাবকদের ভিড় লেগে যায়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে বলেন, ‘ছে’লেধরা’ হা’মলা করেছে কথাটি পুরোটাই গু’জব। হতে পারে অন্য কেউ নিজের স্বার্থ হাসিলের উদ্দেশে এই ঘটনাটি ঘটিয়েছে। আমি আ’হত ছাত্রের বাবা ও মায়ের সাথে কথা বলেছি। আতিকুর এখন হাসপাতালে ভর্তি আছে।

ওসি জাহাঙ্গীর আরও বলেন, ‘সরকারকে বেকায়দায় ও আইন শৃংখলার অবনতি ঘটনার জন্য কোনো স্বার্থান্বেষী এমন গু’জব ছড়াচ্ছে। ঘটনার ব্যাপারে তদন্ত হবে।’ তিনি উপজেলাবাসীকে এমন গু’জব ছড়াতে ও আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক