,

এবার ঘু’ষ লেনদেনের মা’মলায় গ্রে’ফতার ডিআইজি মিজান

news-image

দুদকের এক কর্মকর্তার সঙ্গে ৪০ লাখ টাকার ঘু’ষ লেনদেনের অভিযোগে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রে’ফতার দেখানো হয়েছে।রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডিআইজি মিজানকে হাজির করে এ মা’মলায় তাকে গ্রে’ফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ মা’মলায় গ্রে’ফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে ১৬ জুলাই ঢাকার এক নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে ডিআইজি মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মা’মলাটি দায়ের করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।এদিকে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে সাময়িক বরখাস্ত করা হয়দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাক ঘু’ষ দিয়েছেন বলে অভিযোগ করেন ডিআইজি মিজান।

তবে অভিযোগটি অস্বীকার করে বাছির দাবি করেন, তার কণ্ঠ নকল করে ডিআইজি মিজান বানোয়াট রেকর্ড সরবরাহ করেছেন।এদিকে ঘু’ষ লেনদেনের অভিযোগটি খতিয়ে দেখতে ফানাফিল্যাকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিমকে দায়িত্ব দেয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক পরিচালক এনামুল বাছির ঘুষ গ্রহণ করেছেন, এটা অডিও রেকর্ডে প্রমাণ আছে। অন্যদিকে ডিআইজি মিজান নিজেই ঘুষ দেয়ার কথা প্রকাশ্যে বলেছেন। দুদক মনে করছে, এর মাধ্যমে ডিআইজি মিজান নিজের বিরুদ্ধে অভিযোগ নিজেই প্রতিষ্ঠিত করেছেন।

দু’জনই ঘুষ লেনদেনে জড়িয়েছেন, যা দণ্ডবিধির ১৬১, ১৬৫(১), ১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) (ক্ষমতার অপব্যবহার) ধারায় অজামিন ও শাস্তিযোগ্য অপ’রাধ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর