ছে’লেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী নারীকে গ’ণপি’টুনি, রক্ষা করতে পুলিশ আ’হত
লালমনিরহাটে ছে’লেধ’রা স’ন্দেহে মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৫১) স্থানীয়দের গ’ণপি’টুনি থেকে রক্ষা করতে গিয়ে আ’হত হয়েছেন জিল্লুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা। শনিবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কলাবাগান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) এরশাদুল আলম বলেন, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা নারী শহরের কলাবাগান কলোনি এলাকায় পরিত্যক্ত রেললাইনে বসেছিলেন। এ সময় স্থানীয়রা ছে’লেধ’রা সন্দেহে তাকে গ’ণপি’টুনি দিতে শুরু করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ওই নারীকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের ছুড়ে মা’রা পাথরের আ’ঘাতে আ’হত হন উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। ওই নারীকে আ’হত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গলিতে দেখেছেন বলে জানতে পেরেছি।
এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, অপরিচিত কাউকে কোনো প্রকার সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দিন। সন্দেহ হলেই কেউ অ’পরাধী নয়। মাথা কা’টা বা ছে’লেধ’রা এটা একটি গু’জব মাত্র। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান রইল।










