বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাকে গণতন্ত্র ক্লাবের সদস্যপদ নিতে হবে: তথ্যমন্ত্রী

image_182130.enuডেস্ক রির্পোট : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ৭১-এ সালে রাজনীতির ভিলেন ছিল পাকিস্তানি হানাদার বাহিনী, ৭৫-এ সামরিক শাসক, এখন খালেদা জিয়া দেশের রাজনীতির ভিলেন। সরকারের সঙ্গে সংলাপ করার ধৈর্য খালেদা জিয়ার নেই বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। হাসানুল হক ইনু বলেন, ককটেল হাতে খালেদার সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। সংলাপের জন্য আগে খালেদা জিয়ার গণতন্ত্র ক্লাবের সদস্যপদ নিতে হবে। হাত থেকে ককটেল মাটিতে রাখতে হবে। তবে কীভাবে গণতন্ত্র ক্লাব-এর সদস্যপদ নিতে হবে সে পরিষ্কার ব্যাখ্যা দেননি ইনু।

তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন একাত্তরের মতো সন্ত্রাসী কায়দায় নারী শিশুর ওপর হামলা-নির্যাতন, মানুষ পোড়ানো হচ্ছে। জনগণের ওপর নির্যাতন বন্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা। সারা দেশে আতঙ্ক বিরাজ করলেও ১০-১২টি জেলা ছাড়া সবখানে সন্ত্রাস কমে গেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংখ্যা সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় দাবি করে হাসানুল হক ইনু বলেন, অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনালকে বলব আপনি বুঝে-শোনে রিপোর্ট করুন। আপনি টেরোরিজমকে আড়াল করছেন।

খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন তার সময়মতো পদক্ষেপ নেবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের সহিংসতা চলতে থাকলে তারা অচিরেই সন্ত্রাসবাদী দলে পরিণত হবে। দলটি নিষিদ্ধ বিষয়ে বলেন, এমনটা হলে দেশের সন্ত্রাস আইনের মাধ্যমেই হবে। তিনি বলেন, খালেজা জিয়া নিজের সাত দফা দাবি, সংলাপ, সরকারের পতন নাকি সংসদ ভেঙে দেয়া- আসলে তিনি কী চান? মনে হচ্ছে তাকে কেউ তাড়া করছে ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় তাকে যেতেই হবে। তার গোপন কোনো এজেন্ডা আছে হয়তো। তিনি রাজাকারদের রক্ষা করতে চান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা