ইবাদত কবুল হওয়ার প্রধান দুই শর্ত

news-image

ইসলাম ডেস্ক।। আমাদের যাবতীয় আমল ও ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে দুটি প্রধান ও মৌলিক শর্ত রয়েছে। এ দুই শর্ত পাওয়া না গেলে আল্লাহর নিকট আমল কবুল হয় না।

প্রথম শর্ত: আমলটি একমাত্র আল্লাহর জন্যেই করা। আল্লাহ তাআলা বলেন, وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ

“আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তার জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।” -সূরা আল-বায়্যিনাহ, আয়াত: ৫

তিনি আরও বলেন, فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا

“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে”। -সূরা আল-কাহাফ, আয়াত: ১১০

দ্বিতীয় শর্ত: আমলটি সেই শরীয়ত মোতাবেক হওয়া, যা রাসূলুল্লাহ (সা.) নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন : قُلۡ إِن كُنتُمۡ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِي يُحۡبِبۡكُمُ ٱللَّهُ

“বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন”। -সূরা আল-ইমরান, আয়াত: ৩১

আর রাসুলুল্লাহ (সা.) বলেন : “যে এমন আমল করল যার মধ্যে আমাদের আদর্শ নেই, সেটি প্রত্যাখ্যাত”। (সহীহ মুসলিম)

অতএব, আমলটি যদি রাসূলুল্লাহ (সা.) এর আদর্শ মোতাবেক না হয়, তাহলে সেটি কবুল করা হবে না। যদিও আমলকারী মুখলিস হয়। রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সকল নেক কাজগুলো আল্লাহর রাসুলের দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী একমাত্র আল্লাহর জন্যেই করার তাওফিক দান করুন। আমীন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান