শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবারে মা-বাবার কবর যিয়ারতের ফযীলত

news-image

ইসলাম ডেস্ক।। মৃত্যু পৃথিবীর চিরন্তন বাস্তবতা। অনেকেরই বাবা-মা আর বেঁচে নেই পৃথিবীতে। তাঁরা ছিলেন, মাথার উপর কত না প্রশান্তির এক বটবৃক্ষ যেন ছায়া দিচ্ছিল। আজ তাঁরা নেই, গ্রীষ্মের প্রচণ্ড খরতাপ থেকে বাঁচাবার যেন কেউ নেই। পৃথিবীর একেকটি রূঢ় বাস্তবতা খোলস ছেড়ে সামনে আসছে প্রতিদিন।

আল্লাহ তাঁদের নিয়ে গেছেন। কিন্তু আমরা যারা তাঁদের সঙ্গে পৃথিবীর সম্পর্কের সেতু হয়ে বেঁচে আছি, আমাদেরকে প্রিয় নবী (সা.) সপ্তাহের অন্তত জুমার দিন তাঁদের কবরের কাছে হাজির হতে উৎসাহিত করেছেন। এজন্য নবীজি (সা.) বিশাল ফযিলতেরও ঘোষণা দিয়েছেন। হাদীস শরীফে ইরশাদ হয়েছে—

“যে ব্যক্তি প্রতি জুমায় তার মা-বাবা বা তাদের একজনের কবর জিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা-বাবার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে।”–আল মুজামুল আওসাত, হাদীস নং:৬১১৪। উৎস: পরিবর্তন।