সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুটি না ভাত?

news-image

স্বাস্থ্য ডেস্ক।। ওজন কমানোর জন্য অনেকেই রুটি খেতে পছন্দ করেন। কেউ কেউ মনে করেন ভাতে ক্যালরি বেশি থাকে। কারও আবার ধারণা রুটি বেশি পুষ্টিকর। বিশেষজ্ঞরা বলছেন, ভাত বা রুটি দুটিতেই একই পরিমাণ ক্যালরি থাকে। তবে শরীরে কতটা ক্যালরি যাচ্ছে সেটা নির্ভর করে খাওয়ার পরিমাণের ওপর। রুটি যেহেতু গুনে খাওয়া হয এ কারণে খাওয়ার সময় এর পরিমাণ সীমিত থাকে৷ কিন্তু ভাত খেতে গেলে বেশিরভাগ সময়ই কোনও হিসেব থাকে না।

শরীরের শক্তির অন্যতম উৎস কার্বোহাইট্রেড জাতীয় খাবার৷ যেহেতু আমরা সিদ্ধ চালের ভাত খাই এ কারণে চাল থেকে অনেক ফাইবার চলে যায়। তখন বেশি পরিমাণ কার্বোহাইড্রেট শরীরে পৌঁছায়৷ অন্যদিকে, আটায় কার্বোহাইড্রেট সমান থাকলেও সঙ্গে ফাইবার থাকে। এ কারণে ভাত খেলে শরীরে বেশি শক্তি পাওয়া যায়। ভাতের তুলনায় রুটিতে বেশি প্রোটিন থাকে। কিন্তু ভাতে লাইসিনের মতো অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে ভাতের প্রোটিনের মান বেশি ভাল৷ সঙ্গে ডাল, মাছ, মাংস খেলে প্রোটিনের ঘাটতি পুরোপুরি দূর হয়।

ভাত বা রুটি দুটিই তৈরি হয় শস্য থেকে। আর এই শস্যতে ফ্যাটের পরিমাণ খুব কম থাকে৷ এ কারণে ভাত বা রুটি দুটিতেই ফ্যাটের পরিমাণ সমান হয়। রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। হাড়ের স্বাস্থ্য, কিডনি, পেশীর স্বাস্থ্য ও হৃৎপিণ্ড ভাল রাখার জন্য ফরফরাস খুবই প্রযোজনীয় একটি খনিজ। রুটিতে ভাতের তুলনায় বেশি পরিমাণ ফসফরাস থাকে৷ উৎস : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক