,

হেঁটে রংপুর থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুপ্রেমী রফিকুল, যাবেন গনভবনেও

news-image

রংপুরের জি এল রায় রোড তাজহাট গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বঙ্গবন্ধুপ্রেমী রফিকুল ইসলাম নিজের স্বপ্ন পূরণে গত ১৩ জুন রংপুর জিরো পয়েন্ট থেকে হেঁটে টুঙ্গিপাড়া হয়ে গণভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেছিলেন। ১১টি জেলা পেরিয়ে গতকাল শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছে বঙ্গবন্ধুর পোর্ট্রেট এঁকে ও কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেন তিনি।

পেশায় রিকশাচালক রফিকুল টুঙ্গিপাড়া পৌঁছে রফিকুল বঙ্গবন্ধুর কবরে ফাতেহাপাঠ এবং ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন।

রফিকুল জানান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে যেতে তাকে চরমভাবে অনুপ্রেরণা জোগায়। কিন্তু বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় ওই সময় তিনি মুক্তিযুদ্ধে যেতে পারেননি। এনিয়ে তার বুকে অনেক কষ্ট জমাট বেঁধে আছে, যা আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আক্ষেপের কথা জানান রফিকুল ইসলাম ।
বঙ্গবন্ধুর প্রতি রয়েছে রফিকুলের নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসা ও প্রেম হলো তার নিরন্তর ছুটে চলার শক্তি। টানাপোড়েনের সংসারে স্ত্রী রাশিদা, দুই মেয়ে ও তিন ছেলেসহ বৃদ্ধ বাবাকে নিয়ে রংপুর শহরের তাজহাট বাবুপাড়া এলাকায় বসবাস করেন রফিকুল ইসলাম।

রিকশার পাশাপাশি প্রেস শ্রমিক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটু সময় পেলেই ছবি আঁকেন তিনি। রফিকুলের ছবি আঁকার প্রতি ঝোঁক তাকে আরও বেশি এগিয়ে দিয়েছে। যেখানে যান, সুযোগ পেলেই বঙ্গবন্ধুর পোর্ট্রেট আঁকেন তিনি। এ যেন তার নেশা। রংপুর থেকে টুঙ্গিপাড়ায় আসার পথে যেসব জেলা অতিক্রম করে এসেছেন সেসব জেলায় একটি করে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন তিনি। রোপণ করেছেন একটি করে কৃষ্ণচূড়া গাছ।

রফিকুল ইসলাম বলেন, সংসারের ভার ছেলেদের ওপর ছেড়ে দিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যেই তার ঘর থেকে বের হওয়া। টুঙ্গিপাড়ায় এসে তার মনের আশা পূরণ হয়েছে। এর থেকে আর কোনো বড় চাওয়া তার কখনও ছিল না। তিনি আরও জানান, টুঙ্গিপাড়া সফর শেষে হেঁটে তিনি ঢাকায় ফিরবেন। আগামী ৪ আগস্ট গণভবনে বঙ্গবন্ধুর পোর্ট্রেট এঁকে এবং একটি কৃষ্ণচূড়া গাছের চারা লাগিয়ে তিনি এ পদযাত্রা শেষ করবেন। এতেই তার তুষ্টি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর