মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মিন্নির পক্ষে ১৫০ আইনজীবী

news-image

বরগুনার আলোচিত রিফাত শরীফ হ’ত্যা মা’মলায় গ্রে’প্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে আইনি লড়াই করবেন ১৫০ আইনজীবী। শনিবার একাধিক আইনজীবী এতথ্য জানিয়েছেন।মিন্নিকে আইনি সহায়তা দিতে প্রথমেই ঘোষণা দিয়ে ওসি মোয়াজ্জেমের আইনজীবী ফারুক আহম্মেদ বলেছেন, তিনিসহ ঢাকা আইনজীবী সমিতির ৪০ জন আইনজীবী ঢাকা থেকে বরগুনা আদালতে শুনানির জন্য যাবেন।

এদিকে মিন্নিকে আইনি সহায়তা দিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক), নিজেরা করি, এএলআরডিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আরও প্রায় ১০০ আইনজীবী বরগুনায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্লাস্টের জ্যেষ্ঠ কর্মকর্তা, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না গণমাধ্যমকে জানান, মিন্নিকে আইনি সহায়তার জন্য তার সংগঠনসহ বিভিন্ন সংগঠন থেকে প্রায় ১০০ আইনজীবী বরগুনায় যাবেন।জেডআই খান পান্না বলেন, এরই মধ্যে আমাদের আইনজীবীরা কাজ শুরু করে দিয়েছেন। মামলার তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

আরেক আইনজীবী ফারুক আহম্মেদ জানান, ঢাকা থেকে আমরা ৪০ জন আইনজীবী বরগুনায় যাব। এখন যেহেতু ১৬৪ ধারায় জবানবন্দি হয়ে গেছে। এ মামলার পরবর্তী ৩১ তারিখ জুলাই। ওইদিন আমরা যাব। ওইদিন মিন্নির দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করবো।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে স’ন্ত্রাসীরা প্র’কাশ্যে কু’পিয়ে গুরুতর আ’হত করে রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক