মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ থেকে রিয়েলভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে গেলেন হজ কর্মকর্তা

news-image

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদের বারান্দা থেকে হজ প্রতিষ্ঠানের এক কর্মকর্তার রিয়েলভর্তি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মকর্তার দাবি, তার ব্যাগে ৫৫ হাজার রিয়েল ছিল।শুক্রবার (১৯ জুলাই) বিকালে এই ঘটনা ঘটে।চট্টগ্রামের দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার কর্মকর্তা মো. নুরুল আবসার এ অভিযোগ করেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিকালে আসরের নামাজের সময় নুরুল আবসার বিমানবন্দরের মসজিদের বারান্দায় বসেছিলেন। ভেতরে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের কয়েকজন নামাজ আদায় করছিলেন। এ সময় চারজন ব্যক্তি ওই ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যান।

তিনি আরও জানান, মসজিদের সিসিটিভির ‍ফুটেজে দেখা গেছে, বিকালে ৪টা ১৩ মিনিটের দিকে হজপোশাক পরিহিত চারজন নুরুল আবসারের পাশ থেকে ব্যাগটি নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যান। এ সময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়। পরে তিনি ব্যাগ না পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে অভিযোগ করেন।

নুরুল আবসার জানিয়েছেন, তার ব্যাগে প্রায় ১২ লাখ টাকা মূল্যমানের ৫৫ হাজার রিয়েল ছিল।এর আগে গত ১২ জুলাই বিমানবন্দরের মসজিদের ভেতর নামাজ আদায়ের পর হেরেম পরিধানের সময় এক হজযাত্রীর ৫ হাজার রিয়েল চুরি হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক