ছেলেধরা সন্দেহে গ’ণপি’টুনি, ঢাকা ও নারায়ণগঞ্জে নি’হত ২

news-image

ছেলেধরা আতঙ্কে গ’ণপি’টুনি ও মৃ’ত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজ শনিবার রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে দুইজন নি’হত হয়েছেন বলে জানা গেছে। এর আগে গত ৯ জুলাই ঢাকায় আরো একজনের মৃ’ত্যু হয়। ১৭ জুলাই চট্টগ্রামের হাটহাজারিতে গ’ণপি’টুনির শিকার হন তিনজন।রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে গ’ণপি’টুনিতে অজ্ঞাত পরিচয়ের (৪০) এক নারীর মৃ’ত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে নয়টার দিকে কাঁচাবাজার সড়কে এ ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা পাশাপাশি অবস্থিত। শনিবার সকাল সাড়ে আটটার দিকে তিনজন বোরকা পরিহিত নারী ওই এলাকায় যান। তারা স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করেন। বাধার মুখে দুজন পালিয়ে গেলেও আরেকজন গ’ণপি’টুনির শিকার হন।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ছেলেধরা সন্দেহে এক নারী গ’ণপি’টুনিতে গুরুতর আ’হত হন। পরে তাকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃ’ত্যু হয়। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। অপরদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে গ’ণপিটু’নিতে অজ্ঞাত (১৮) এক যুবক নি’হত হয়েছেন। শনিবার সকাল নয়টায় মিজিমজি পূর্বপাড়া পাগলাবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ী রোড এলাকায় সকাল নয়টার দিকে ৫/৬ বছরের এক মেয়ে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় দুই যুবকের সন্দেহ হয়। তারা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি কোনো সদুত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে গ’ণপি’টুনি দেয়া হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পু’লিশ তাকে উদ্ধা’র করে নারায়ণগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা