জামিন পাওয়ায় হ’ত্যা মা’মলার আ’সামি আওয়ামী লীগ নেতাকে দুধ দিয়ে বরণ
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে ব্যবসায়ী সোহেল হ’ত্যা মা’মলার প্রধান আ’সামি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে ফিরলে তাকে ফুল, দুধ দিয়ে বরণ করেছেন কর্মী-সমর্থকরা।সিরাজুল ইসলাম হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে মাইক্রোবাস বহর নিয়ে নিজ এলাকা বাজিতপুরে আসেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার।
এ সময় তার গাড়িবহরের সামনের অংশ রাজৈর থানা পুলিশের গাড়ি ছিল পাহারায়।তার গাড়িবহর ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ এলাকায় পৌঁছানোর পরপরই সমর্থকরা ফুলের তোড়া, ফুলের মালা ও ফুল ছিটিয়ে বরণ করে নেন।এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ এলাকায় ভিড়ের সৃষ্টি হলে রাজৈর থানা ও মাদারীপুর গোয়েন্দা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।পরে স্থানীয় সমর্থকদের নিয়ে তিনি চলে যান ইউনিয়ন পরিষদ ভবনে। সেখানে তার সমর্থকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।
সিরাজুল ইসলাম হাওলাদার বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি আইনগতভাবেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।সেখানে ফুলের মালা ছাড়াও তাকে দুধ-পানি ছিটিয়ে বরণ করে নেন সমর্থকরা।রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, হাইকোর্টে জামিন পাওয়ার পর চেয়ারম্যান সিরাজুল ইসলামের আসার খবর তার সমর্থকরা ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাজৈর অবস্থান নেয়। এই খবর পেয়ে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং হাইওয়ের পাশে যাতে দুর্ঘটনা না ঘটে সে জন্য রাজৈর থানা পুলিশ সেখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।তিনি বলেন, ইউপি চেয়ারম্যান হ’ত্যা ও অ’স্ত্র আইনের মা’মলা উভয়ের জন্য ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আমরা হাইকোর্টের সেই কাগজ দেখেছি।
জানা গেছে, ৯ মে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে বাজিতপুরের মজুমদার বাজার ব্রিজের কাছে মুরগি ব্যবসায়ী সোহেল হাওলাদারকে (৩২) কু’পিয়ে হ’ত্যা করা হয়। এ ঘটনায় বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারকে প্রধান আ’সামি করে রাজৈর থানায় মা’মলা করা হয়। এ ছাড়া এক সপ্তাহ পর ইউনিয়ন পরিষদে তার কক্ষ হিসেবে ব্যবহৃত স্থান থেকে একটি বিদেশি পি’স্তল উ’দ্ধার করে রাজৈর থানার পুলিশ। এই ঘটনায়ও অ’স্ত্র আইনে তার বিরুদ্ধে রাজৈর থানায় একটি মা’মলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ব্যবসায়ী সোহেল হ’ত্যা মা’মলায় বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদার হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর তিনি মা’মলার বাদীর সমর্থকদের মা’রধরের শিকার হন।মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. সুজিৎ চ্যাটার্জি বাপ্পী জানান, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মজিবর রহমানে যৌথ বেঞ্চে চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দেওয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রায় এক যুগ আগে আপন ভাইকে হ’ত্যাসহ একাধিক ঘটনায় সিরাজুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে মা’মলা হয়। স্থানীয়ভাবে বিবাদমান দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ ব্যবসায়ী সোহেল হ’ত্যার ঘটনায় নি’হতের পরিবার ও স্বজনরা একাধিকবার ঢাকা-বরিশাল মহাসড়কের মানববন্ধন ও বিক্ষোভ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর এখন স্থানীয় বিরোধ তুঙ্গে। যেকোনো সময় র’ক্তক্ষয়ী সং’ঘর্ষের আশঙ্কা রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, হ’ত্যা মা’মলার আ’সামি ঢাকায় পলাতক থেকে হাইকোর্ট থেকে আগাম জামিন পেলে পুলিশের পক্ষ থেকে কিছুই করার থাকে না। তবে এতে বিবাদী পক্ষের মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া স্বল্পসময়ের এই জামিনের পর সংশ্লিষ্ট ব্যক্তি এলাকায় এলে উত্তেজনা সৃষ্টি ও সংঘর্ষের আশঙ্কা থাকে। পুলিশের পক্ষ থেকে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা অব্যাহত থাকবে। সূত্রঃ দেশ রুপান্তর










