মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার প্রভাবশালীদের হু’মকির মুখে মিন্নির পরিবার

news-image

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ ‘হত্যা মা’মলায় গ্রে’ফতার করা হয়েছে প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। তাকে বুধবার আদালতে হাজির করে রি’মান্ড চাওয়া হয়। রি’মান্ডের বিরোধিতা করা তো দূরের কথা মিন্নি পক্ষে কোনো আইনজীবীই দাঁড়াননি আদালতে। আদালত তার পাঁচ দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেনের অভিযোগ, প্রতিপক্ষের ভ’য়ে আইনজীবীরা মিন্নির পক্ষে দাঁড়াননি। প্রভাবশালীদের হু’মকির মুখে রয়েছে তার পরিবার। তাদের ভ’য়ে কেউ মিন্নির পক্ষে মুখ খুলছেন না।মিন্নির পক্ষে আদালতে আইনজীবী না থাকার বিষয়ে তার বাবা গণমাধ্যমকে বলেন, ‘আমি তিন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তাদের দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমার মনে হয় প্রতিপক্ষের ভ’য়ে তারা আমার মেয়ের পক্ষে দাঁড়াননি।’

মিন্নির বাবা আরও বলেন, আমার মেয়েকে বুধবার আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আমার মেয়ের পক্ষে অ্যাডভোকেট জিয়াউদ্দিন, অ্যাডভোকেট গোলাম সরোয়ার নাসির ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদেরের দাঁড়ানোর কথা ছিল। কিন্তু কী কারণে তারা দাঁড়াননি আমি বলতে পারব না। তবে ধারণা করছি, প্রতিপক্ষের ভয়ে হয়তো কোনো আইনজীবীরা দাঁড়াননি।’

কোন প্রতিপক্ষের কারণে আইনজীবী দাঁড়াননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোন প্রতিপক্ষ সেটি আপনারাই বুঝে নিন। আমি বলতে গেলে বরগুনা থাকতে পারব না। এ ছাড়া খুব অল্প সময়ের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে কারণেই হয়তো সব কাগজপত্র প্রস্তুত করা সম্ভব হয়নি।’এ বিষয়ে আইনজীবী জিয়াউদ্দিন জানান, মিন্নির বাবা তার কাছে আইনি সহায়তা চেয়েছেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারেননি। তাই তিনি আদালতে দাঁড়াতে পারেননি। তবে তার কাছ থেকে কোনো টাকা-পয়সা নেননি।

মিন্নির বাবার দাবি, কী ধরনের কাগজপত্র লাগবে, তা তিনি জানেন না। তারা তাকে পরামর্শ দিলে সেভাবে কাজ করতেন।মোজাম্মেল হোসেনের অভিযোগ নিরাপত্তা শঙ্কায় রয়েছে তার পরিবার। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে মিন্নির ছোট দুই ভাইবোনের। মিন্নিকে গ্রে’ফতারের আগে তাদের বাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছিল।

মিন্নির বাবা অভিযোগ করে আসছেন যে, মেয়ের জামাইকে হ’ত্যার পর তার বাড়ির আশপাশে ঘুরছে কিছু অপরিচিত মানুষ। পাশের বাড়িতে ঢুকে খোঁজখবর নিচ্ছে। ভয়ে তার দুই ছেলে ও মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। রাতের আঁধারে কে বা কারা আমাকে কখন মেরে ফেলে সেই ভয়ে আছেন তিনি।মোজাম্মেলের দাবি, প্রভাবশালীদের চোখ রাঙানিতে তার পাশে কেউ নেই।

প্রসঙ্গত বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ২৬ জুন সকাল ১০টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কু’পিয়ে জ’খম করা হয় রিফাত শরীফকে। বিকাল ৪টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃ’ত্যু হয়।

এ হ’ত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। হ’ত্যাকা’ণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আ’সামি করে মা’মলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আ’সামি করা হয়।এ মামলার প্রধান আ’সামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন ব’ন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে ব’ন্দুক’যুদ্ধে নি’হত হন। মা’মলার এজাহারভুক্ত ছয় আ’সামিসহ এ পর্যন্ত ১৬ জনকে গ্রে’ফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, চারজন রি’মান্ডে আছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক