মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে জ্বলছে রহস্যময় আলো, দেখতে হাজারও মানুষের ভিড়

news-image

ভোলার এক‌টি বা‌ড়ির পুকু‌রে জ্বলছে রহস্যময় আ‌লোর ঝলকানি। রহস্যময় এ আ‌লো কোথা থে‌কে পুকু‌রে এল তা কেউ বলতে পারছে না। কেউ বল‌ছে হীরার খ‌নি, কেউ বল‌ছে নাগ-নাগিনীর মাথার ম‌ণি। আবার কেউ বল‌ছে হাজার বছর পু‌রোনো কোনো রাজপ্রসাদ জে‌গে উ‌ঠে‌ছে, তার এক‌টি বা‌তি জ্বল‌ছে।

এ রহস্যময় ঘটনা নি‌য়ে চল‌ছে পু‌রো জেলাব্যাপী তোলপাড়। হাজার হাজার মানুষ ছুট‌ছে সে দৃশ্য দেখার জন্য। ঘটনা‌টি ভোলার চরফ্যাশন উপ‌জেলার এওয়াজপুর ইউ‌নিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের গ‌নি মিয়ার সেন্টার এলাকার হা‌তেম আলী হাওলাদার বা‌ড়ির পুকু‌রে। বৃস্প‌তিবার রাত ১২টার পর থেকে ওই পুকুরের চার‌দি‌কে র‌য়ে‌ছে পু‌লিশ পাহারা।

বা‌ড়ির মালিক মো. আল-আ‌মিন বলেন, গত বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দি‌কে বা‌ড়ির গৃহবধূরা পুকু‌রে হাতমুখ ধু‌তে গে‌লে পুকু‌রের মাঝখা‌নে এক‌টি গোলাকার আ‌লো দেখ‌তে পায়। রা‌তে তা‌দের স্বামী বা‌ড়ি ফির‌লে ঘটনা‌টি খু‌লে বল‌লে তারা বিষ‌য়‌টি গুরুত্ব দেয়নি।‌ বৃহস্প‌তিবার সন্ধ্যার পর আ‌লো আ‌রও বে‌ড়ে যায় এবং পুকু‌রের কিনা‌রায় চ‌লে আ‌সে। তখন সবার চো‌খে প‌ড়ে যায়। আ‌লোর ব্যস হ‌বে আনুমা‌নিক ১/২ ফি‌টের ম‌তো।‌

স্থানীয় বাসিন্দা আ‌নিস হাওলাদার বলেন, আমার স্ত্রী গত মঙ্গলবার রা‌তে পুকু‌রে মাছ ধু‌তে গে‌লে সে আ‌লো দে‌খে আমা‌কে ব‌লে। কিন্তু আ‌মি গুরুত্ব দেই‌নি। প‌রের দিন বুধবার সন্ধ্যায় বা‌ড়ির অন্য গৃহবধূরাও আ‌লো দে‌খে আমা‌দের বল‌লে আমরা ভে‌বেছিলাম কেউ লেজার লাইট জ্বালা‌চ্ছে। কিন্তু বৃহস্প‌তিবার সন্ধ্যায় যখন আমরা পুকু‌রের কিনা‌রে দেখলাম তখন বিশ্বাস করলাম।‌

তি‌নি ব‌লেন, এটা আস‌লে কীসের আ‌লো আমরা বু‌ঝে উঠ‌তে পার‌ছি না। আ‌লো দে‌খে অ‌নেক লোকজন অ‌নেক কথা ব‌লে। কেউ ব‌লে হীরার খ‌নি, কেউ ব‌লে সা‌পের মাথার ম‌ণি, কেউ ব‌লে পু‌রোনো কোনো রাজমহল, আবার কেউ সাত রাজার ধন।

স্থানীয় উৎসুক জনতা মো. সি‌ব্বির বলেন, আমরা খবর পে‌য়ে সেখা‌নে গি‌য়েছি। আমার মতো হাজার হাজার লোকজন আস‌ছে। এদের ম‌ধ্যে বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে দেখ‌তে আসা ক‌য়েকজন লোক পুকু‌রে নামে। তখন তারা হঠাৎ ত‌লি‌য়ে যা‌চ্ছিল ওই সময় উপ‌স্থিত জনতা তা‌দের বাঁশ দি‌য়ে উদ্ধার ক‌রে। তখন ওই বা‌ড়ির লোকজন দে‌খে অবাক হ‌য়ে ব‌লে গত ক‌য়েক‌দিন আ‌গে এখা‌নে হাঁটু সমান পা‌নি ছিল। হঠাৎ এত গভীর হ‌লো কে‌ন তারাও জা‌নে না।

তি‌নি আ‌রও বলেন, পুকু‌রে নামা দুইজন ব‌লেন সেখা‌নে কোনো একটা ঘরের ম‌তো র‌য়ে‌ছে। ঘ‌রের উপ‌রে মিনা‌রে মতো তারা অনুমান ক‌রে‌ছেন। এছাড়াও তারা আ‌রও ব‌লেন, অ‌নেক গভীর কোনো সুরঙ্গের মতো তারা অনুমান কর‌ছেন।

এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, খবর পেয়ে আ‌মি গি‌য়ে রহস্যময় আ‌লো দেখ‌তে পাই। অ‌নে‌কে বাঁশ দি‌য়ে ওই স্থা‌নে দেখার চেষ্টা কর‌লে কোথাও বাঁ‌শের সঙ্গে শক্ত কিছু আট‌কে পড়ছে। আবার কোথাও অ‌নেক গভীর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক