,

দেড় লক্ষাধিক টাকাসহ ২৪ জুয়াড়ি আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) সদস্যরা। আটক ২৪ জুয়াড়ীর কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে সংশ্লিষ্ট জুয়াড়িদের আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ (৩৯), শ্যামল বৈদ্য (৪০), সোহাগ (২৮), রাজু (৩৪), শফিক (২৬), হেমায়েত (২৩), শহিদুল ইসলাম রকি (৩০), রাজন তালুকদার (৩০), সরোয়ার (২৬), কুদ্দুস (৪৮), শাহজাহান (৪৭), মাইন উদ্দিন (৩৫), মানিক হোসেন (২৮), চন্দন কুমার দাস (২৮), আল-আমিন (২৩), আশিদুল ইসলাম (২৮), সুমন (২৪), দুলাল কৃষ্ণ সাহা (৪০), নুর হোসেন সুমন (২৬), শরিফ মিয়া (৩১), জাকারিয়া (৩০), আব্বাস (৩৬), ফয়ছাল মিয়া (৪০) ও কামরুল হাসান (৩৭)।

র‌্যাব জানায়, আটকরা পেশাদার জুয়াড়ি। জুয়াড়িদের কাছ থেকে নগদ ১ লাখ ৬১ হাজার ৮শ’ টাকা এবং জুয়া খেলার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে তারা সিকিউরিটি কোম্পানির আড়ালে অবৈধভাবে জুয়ার আসর বসিয়ে এলাকার শৃঙ্খলা ও সামাজিক পরিবেশ নষ্ট করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর