মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’সামির বাসার উঠান থেকে মাটি খুঁড়ে পাওয়া গেল অনন্ত জলিলের ২৭ লাখ টাকা!

news-image

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের ব্যবসা প্রতিষ্ঠান এ জে আই গ্রুপের ৫৭ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত গাড়িচালকসহ চারজনকে গ্রে’ফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাদের কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে প্রধান আ’সামির বাসার সামনের উঠান থেকে মাটি খুঁড়ে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের একটি দল ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রাম থেকে আ’সামিদের গ্রে’ফতার করে বুধবার দুপুরে তাদের রি’মান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।গ্রে’ফতারকৃতরা হলেন- দৌলতখান থানার জয়নগর গ্রামের মৃত বারেক বিশ্বাসের ছেলে গাড়িচালক মো. শহীদ বিশ্বাস (৩৭), তার স্ত্রী আরজু বেগম (২৬), মধ্য জয়নগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. জুয়েল (২১) ও কলাকোপা গ্রামের মৃত মান্নানের ছেলে মো. শাহবুদ্দিন (৩৩)।

টাকা চুরি নিয়ে শহীদ আদালতকে বলেন, চিত্রনায়ক অনন্ত জলিলের কোম্পানির চালক হিসেবে কাজ করতেন। তাঁর কাছে অনেক লোকে টাকা পেত। কোম্পানির কর্মকর্তা জহির তাঁর গাড়িতে করে একদিন ব্যাংকে রওনা হন। জহির গাড়িতে টাকা রেখে যান। তখন ওই টাকা দেখে লোভ হয়। ওই টাকার ব্যাগ নিয়ে তিনি চলে যান। ব্যাগে ছিল ৫৫ লাখ টাকা।শহীদের স্ত্রী আরজু বেগম আদালতকে বলেন, তাঁর স্বামী অনন্ত জলিলের কোম্পানি থেকে ৫৫ লাখ টাকা চুরি করে বাড়ি আসে। ওই টাকার কিছু অংশ তিনি তাঁর ব্যাংক হিসাবে রাখেন। বাকি টাকা বাড়ির উঠানে মাটি খুঁড়ে পুঁতে রাখেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাঈদুর রহমানের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশরাফুল আলম, এসআই মো. নজরুল ইসলাম, এএসআই জাহিদ ও এএসআই আজহারুলসহ একটি বিশেষ দল নিয়ে আমরা টাকা উদ্ধারে অভিযান পরিচালনা করি।

তিনি জানান, মা’মলার প্রধান আ’সামি শহীদ, তার স্ত্রী আরজু বেগম, সহযোগী আসামি জুয়েল ও শাহাবুদ্দিনকে দৌলতখান থানার জয়নগর গ্রাম থেকে গ্রে’ফতার করা হয়।পরে আ’সামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে মূলহোতা শহীদের নির্মাণাধীন বাড়ির সামনে মাটির নিচ থেকে ২০ লাখ টাকা এবং তার স্ত্রী আরজুর কাছ থেকে সাত লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল চিত্রনায়ক অনন্ত জলিলের গাড়িচালক শহীদ ৫৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মা’মলা দায়ের করা হলে টাকা উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক