,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ

DU_0ডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের নেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে একই সংগঠনের আরেক নেত্রী। ঢাবির শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি হলেন নিশীতা ইকবাল নদী। সে একই সংগঠনের আরেক নেত্রীকে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া এবং শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন নির্যাতিত নেত্রী।

বৃহস্পতিবার শারীরিক নির্যাতন ও হল থেকে বের কের দেওয়ার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই নেত্রী।

চারুকলা অনুষদের দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত অভিযোগকারী নেত্রী নদীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ এনে বলেন, দীর্ঘদিন থেকেই নদী ইয়াবা ব্যবসা করছে। এই কাজে আমাকেও যুক্ত হওয়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছিলেন। কিন্তু আমি সাড়া না দেওয়ায় তিনি আমাকে নির্যাতন করছেন।

অভিযোগকারী বলেন, কিছুদিন থেকে নিশীতা ইকবাল নদী আমাকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করাতে বাধ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি। এর জের ধরে সরস্বতী পূজার দিন রাতে কোনো কারণ ছাড়াই নদী আমাকে বেধড়ক মারধর করে এবং হল থেকে চলে যাওয়ার কথা বলে। বিষয়টি হল প্রাধক্ষ্যকে জানালে তিনিও কোনো ব্যবস্থা নেননি।

পরদিন রাতে আবার শারিরীক নির্যাতন করে জোরপূর্বক হল থেকে বের করে দেন নদী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রাধ্যক্ষ এমনকি প্রধানমন্ত্রী বললেও হলে ওঠতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আমাকে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নদী বলেন, এসব মিথ্যা কথা।

এর আগে শামসুন্নাহার হলে কর্তব্যরত এক নারী চিকিৎসকে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগও রয়েছে নদীর বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ