,

নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করুন : প্রধানমন্ত্রী

105381_2-1ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করতে মহিলা মিলিটারি প্যারামেডিকসদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘সেবার মহান ব্রত নিয়ে আজ আপনারা যে শপথগ্রহণ করলেন, তা আপনাদের আত্মত্যাগ, পেশাদারিত্ব ও দায়িত্বের প্রতি একাগ্রতার মাধ্যমে দেশের আপামর জনগণের চিকিৎসাসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি গতকাল শহীদ শাহেদ সালাউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে প্রথম প্রশিক্ষণার্থী মহিলা রিক্রুট ব্যাচের শপথগ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন।  এর আগে প্রধানমন্ত্রী আর্মি মেডিক্যাল কোরের একটি চৌকস মহিলা কনটিনজেন্টের চিত্তাকর্ষক মার্চপাস্ট প্রত্যক্ষ করেন। পরে তিনি একটি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও আর্মি মেডিক্যাল কোর সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবুল কালাম আজাদ। আজকের এই রিক্রুটের মাধ্যমের এই প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে মোট ৮৭৯ জন মহিলা সৈন্য নিয়োগ হলো। বিশ্বের ইতিহাসে একই সাথে মহিলা সৈন্যদের শপথগ্রহণ ও প্রশিক্ষণ সমাপনীরÑ এটাই সবচেয়ে বড় কনটিনজেন্ট। এর মধ্যে মোসাম্মৎ মেমোরি হাসান ও শান্তনা রানী মণ্ডল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রিক্রুট বিবেচিত হন। পরে প্রধানমন্ত্রী তাদের হাতে ট্রফি তুলে দেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিকী, মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, প্রেসসচিব, কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এবং নিয়োগকৃতদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে এ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নারী সামরিক প্যারামেডিকস নিয়োগ করা হলো। তিনি বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, এখন আপনারা এ দেশের এক অবিচ্ছেদ্য অংশ।’ তিনি বলেন, ‘আপনাদের মহান মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তরাধিকারী হিসেবে ‘যুদ্ধ ও শান্তিতে সুস্থ থাকার’ মন্ত্রে এবং পেশাদারিত্বের উৎকর্ষের মহান লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’ শেখ হাসিনা বলেন, আজ নারী সামরিক প্যারামেডিকসদের জন্য এক আনন্দের ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ তারা গর্বিত সৈনিক হিসেবে এক বিশাল কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে। তিনি বলেন, ‘আজ থেকে তোমাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক পবিত্র দায়িত্ব অর্পিত হলো।’ তিনি বলেন, ‘তোমরা এএমসি সেন্টার অ্যান্ড স্কুলে চিকিৎসা ও স্বাস্থ্য প্রযুক্তি বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে সেনাবাহিনীতে স্বাস্থ্যসেবা সার্ভিস নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে।’ শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর মতো একটি চ্যালেঞ্জিং পেশায় এই নারীদের অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘এ দেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং এদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো ক্ষেত্রেই পরিপূর্ণ সাফল্য অর্জন সম্ভব নয়।’ তিনি বলেন, তার সরকার সশস্ত্রবাহিনীকে পেশাদার ও একুশ শতকের দক্ষবাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নারীরা পিছিয়ে নেই এবং তাদের শ্রম, মেধা ও দক্ষতার মাধ্যমে বিশ্বে অবস্থান ধরে রেখে তারা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন চ্যালেঞ্জিং ও সাহসী দায়িত্বে তারা তাদের সাফল্য তুলে ধরেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ