,

অসামজ্ঞস্যপূর্ণ সম্পদের মালিক সাব রেজিষ্ট্রি অফিসের পিওন: দুদকের মা’মলা

news-image

নড়াইল সদর সাব-রেজিষ্ট্রি অফিসের পিওন মো: তরিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস নাসরিন বেগমের নামে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে ‘অসামজ্ঞস্যপূর্ণ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং’ এর দায়ে দুদক মা’মলা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে যশোর বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত নড়াইল এর অধিক্ষেত্রের অধিনে মামলাটি করেন দুদক তদন্তকারি কর্মকর্তা শহীদুল ইসলাম মোড়ল। মামলা নং-১/২০১৯।

আসামী মো: তরিকুল ইসলাম, কালিয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সাবেক অফিস সহায়ক। বর্তমানে নড়াইল সদর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক। সে নড়াইলের নড়াগাতী থানার গাছবাড়িয়া গ্রামের শাহাদাদ মুন্সির ছেলে। নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গায় তার ৫ কোটি টাকা মূল্যের আলিশান বাড়ি রয়েছে।

বর্তমানে সে এ বাড়িতেই বসবাস করে। মা’মলায় উল্লেখ্য করা হয়েছে, আসামী মোঃ তরিকুল ইসলাম ও তার স্ত্রী মিসেস নাসরিন বেগম কর্তৃক পরস্পরের সহায়তায় ১৬,৫২,৪৩৩. (ষোল লাখ বাহান্ন হাজার চারশত তেতত্রিশ) টাকার জ্ঞাত আয়ের সাথে অসামজ্ঞস্যপূর্ণ সম্পদ অর্জন করে রূপান্তর করে এবং তা দুদকে গোপন করে দখলে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) , ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ধারাসহ দঃ বিঃ ১০৯ ধারায় আপনার কার্যালয়ে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত, নড়াইল এর অধিক্ষেত্রাধীনে এ মামলা হয়।

উল্লেখ্য, তরিকুল ইসলাম ২০০১ সালের ৫ সেপ্টেম্বর নড়াইল জেলা রেজিস্ট্রি অফিসে নৈশ প্রহরী পদে যোগদান করেন। এরপর ২০০৩ সালের ৮ ফেব্রুয়ারী পিয়ন পদে পদোন্নতি পান। একই পদে ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি কালিয়ায় বদলী হন। কালিয়া অফিসে যোগদানের পর থেকেই শুরু হয় তরিকুলের অবৈধ আয় বাণিজ্য। খুব অল্প সময়ের মধ্যে তরিকুল ফুলে ফেপে উঠে। নামে বেনামে জেলার বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর