,

একটা সময় বলা হতো মেয়েরা পিছিয়ে রয়েছে, এখন দেখছি ছেলেরা পিছিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

news-image

আজ বুধবার (১৭ জুলাই) সকাল গণভবন থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা আনতে ছেলেদের আরও সচেষ্ট হতে হবে বলে মনে করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ফলের নথি হাতে পেয়ে দেখতে পেলাম মেয়েরাই পরীক্ষায় বেশি অংশ নিয়েছে, আর পাশও মেয়েরা বেশি করেছে। একটা সময় বলা হতো মেয়েরা পিছিয়ে রয়েছে, এখন দেখছি মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে যাচ্ছে, অতএব বলতেই পারি জেন্ডার সমতার জন্য ছেলেদের আরও বেশি বেশি লেখাপড়ায় মনযোগী হতে হবে।

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৫৫ দিনের মাথায় ফল প্রকাশ করতে পারায় শিক্ষা মন্ত্রণালয়, সকল শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনায় পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের জন্য বলেছি। এবছর তারও আগে ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সমাজ উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশের এই ধারা অব্যাহত রাখতে হবে।’উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার এবার পাসের হার ৭৩ দশমিক ৯৩। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর