মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে আরও তিন হজযাত্রী

news-image

পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার পটিয়ার ছনহরা গ্রামের মাহমুদুল হক (৬৭) গতকাল ১৬ জুলাই (মঙ্গলবার) মক্কায় মারা যান।তার পাসপোর্ট নম্বর বিটি ০৭১৮৩২৭ ও পিলগ্রিম আইডি ৯৫৬১১৯৯। তিনি বেসরকারি হজ এজেন্সি আল মাবরুর হজ ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩২১১ যোগে সৌদি আরবে যান।

একইদিন ঢাকার দোহারের নারিশা পশ্চিম ঘরের গ্রামের বাসিন্দা মো. আবদুস সালাম (৫৩) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিআর ০৯১৩৮৩০ ও পিলগ্রিম আইডি ০২৮৮১৮৯। তিনি গত ৫ জুলাই বেসরকারি কুমিল্লা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইনস এসবি ৩৮০৭ ফ্লাইটে সৌদি আরব যান। একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামের মোহাম্মদ মোহরম আলী (৬৪) মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর ইএ ০০২১৪৫১ ও পিলগ্রিম আইডি ০৩৪৭০০৩। তিনি গত ৯ জুলাই বেসরকারি আকাবা ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে বিজি ৩২১৩ ফ্লাইটে সৌদি আরব যান।

এ নিয়ে চলতি বছর মোট আটজনের মৃত্যু হলো । তাদের মধ্যে পুরুষ সাতজন ও একজন নারী।সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক