মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু ছাত্রীকে কুরআন বিলি করার নির্দেশ আদালতের

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আদালত শুধু শাস্তিই দিতে পারে। এমন ধারণা ঠিক নয়। আদালত চাইলে নাগরিককে মূলস্রোতে ফিরিয়েও আনতে পারে। এমনই এক নজির গড়েছে ভারতের রাঁচির নিম্ন আদালত।

রীচা ভারতী নামে এক কলেজ ছাত্রী সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে পোস্ট করেছিলেন। ওই পোস্টে মুসলিমবিরোধী তথ্য প্রকাশ করা হয়েছিল। এর জের ধরে তার বিরুদ্ধে মামলা হয়। সামাজিকতা রক্ষা এবং ওই কলেজ ছাত্রীকে তার অপরাধ অনুধাবনের জন্য অভিনব রায় দিয়েছে রাঁচি আদালত।

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মামলায় রীচা ভারতীকে পাঁচটি কুরআন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিলি করার নির্দেশ দিয়েছেন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মণীশ কুমার সিং। আর একটি কুরআন দান করতে হবে সদর আঞ্জুমান কমিটির সদস্য অর্থাৎ ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা মনসুর খলিফাকে।

১৫ দিনের মধ্যে এই কুরআন দান করতে হবে স্কুল এবং কলেজের পাঠাগারে। আর সবটাই করতে হবে পুলিশের উপস্থিতিতে। তাছাড়া ৭ হাজার টাকার দু’জন জামিনদারও জোগাড় করতে হবে ওই শিক্ষার্থীকে। রীচা ভারতীর আইনজীবী রামপরবেশ সিং জানান, সামাজিক মাধ্যমে কিছু কন্টেন্ট পোস্ট করা হয়েছিল। তা দেখে অভিযোগ দায়ের করেন মনসুর খলিফা। গত ১২ জুলাই তার জের ধরে রীচাকে গ্রেফতার করে পিথোরিয়ার পুলিশ।

সেখানে বলা হয়, এই কন্টেন্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। পরে কিছু দক্ষিণপন্থী হিন্দু সংগঠন রীচার মুক্তির দাবিতে থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে। রীচা স্বয়ং আদালতের এই রায়ের সমালোচনা করে বিবৃতি দিলেও তাকে এই রায় মানতেই হবে। সেক্ষেত্রে একদিকে সম্প্রীতি বজায় থাকবে অন্যদিকে রীচা আর এমন কাজ করবে না বলেই ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক