মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ হয়ে বাড়ি ফিরছেন লিভার প্রতিস্থাপনকারী রোগী ও তার মা

news-image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত ২৪ জুন প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপনে (ট্রান্সপ্ল্যান্ট) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এক মাসের কম সময়ের মধ্যেই লিভার প্রতিস্থাপনকারী ২০ বছর বয়সী যুবক ও লিভার দাতা ৪৭ বছর বয়সী গর্ভধারিণী মা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের হাসপাতাল ত্যাগের ছাড়পত্র প্রদান করতে হবে। বুধবার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ খবরের সতত্য নিশ্চিত করে বলেন, কিডনি গ্রহীতা (ছেলে) ও কিডনি দাতা (মা) উভয়েই ভালো আছেন।

ইতিপূর্বে সংবাদ সম্মেলনে কিডনি গ্রহীতাকে আরও ছয় সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে উপাচার্য বলেন, রোগী সুস্থ হয়ে উঠলে তাকে আর হাসপাতালে রাখার প্রয়োজন পড়ে না। এ কারণেই তাকে রিলিজ দেয়া হবে।

বিএসএমএমইউ সূত্র জানায়, আগামীকাল দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে প্রথম লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সফল সম্পন্ন করার পর রোগী ও লিভার দাতাকে ছাড়পত্র প্রদান বিষয়ে ডা. মিল্টন হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূল বক্তব্য তুলে ধরবেন হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান।

গত ২৪ জুন বিএসএমএমইউতে প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপনে (ট্রান্সপ্ল্যান্ট) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। ২০ বছর বয়সী এক যুবকের দেহে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে এ সফল অস্ত্রোপচার করা হয়। লিভার প্রতিস্থাপনে সহযোগিতা করেন ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. বালাচান্দ্র মেনন ও তার চিকিৎসক দল।২৪ জুন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়। রোগীকে প্রথমে অ্যানেসথেসিয়া দিয়ে অজ্ঞান করা হয়। মোট ৬০ জনের টিম ঐতিহাসিক অস্ত্রোপচারে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক