মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : রবার্ট মিলার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটিকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার নাজিরাবাজার, কাজী আলাউদ্দিন রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ঐতিহ্যবাহী পুরান ঢাকার খাবার খাওয়া শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হাজীর বিরিয়ানি, বাকরখানি ও মাঠা খেয়ে দেখেন।
পরে তিনি এলাকাবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।

রাষ্ট্রদূত রবার্ট মিলার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খুব সুস্বাদু বলে উল্লেখ করেন। তাকে আতিথেয়তার জন্য মেয়র সাঈদ খোকনকে ধন্যবাদ জানান।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশে আমাদের ছোট্ট একটা অফিস আছে। যেখানে বাংলাদেশে ডেঙ্গু, ম্যালেরিয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। সেই সঙ্গে ঢাকা সিটির উন্নয়নে কাজ করে। কীভাবে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করা যায় ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে আলাপ করেছি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।

তাদের বাংলাদেশ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অফিস আছে, সেখান থেকে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদের। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক