,

‘বিসিএসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে’

news-image

এখন থেকে বিসিএস পরীক্ষায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে, আরও করা হবে। এছাড়া, এখন থেকে বিসিএস পরীক্ষায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ করতে স্থানীয়ভাবে রাজাকারদের তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে।

এসময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুত করতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মু. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর