বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধ-হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে সমন্বয় কমিটি

nazrul_212387আসন্ন এসএসসি পরীক্ষাকালীন সময়ে চলমান অবরোধ-হরতাল প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে ২০ দলীয় জোটের সমন্বয় কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে কথা হয় নজরুল ইসলামের।
এ সময় স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আরএ গণি, ড. আব্দুল মঈন খান, বেগম সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এর মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সঙ্গে তাদের স্ত্রীরাও ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি। ২০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ঠিক কবে এই বৈঠক হবে তা জানা যায়নি। খুব শীঘ্রই লিয়াঁজো কমিটির বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, রাজনৈতিক আলোচনা নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে আমরা কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এসেছিলাম। মাত্র কয়েকদিন আগে তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। সহকর্মী হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করে আমরা সমবেদনা জানিয়েছি। সাক্ষাতে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। গত প্রায় ২৪ দিন ধরে টানা অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এসএসসি পরীক্ষার সময়ও হরতাল অবরোধ থাকবে কি না এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে বিএনপিও চাপে রয়েছে। গত দুই দিন ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ব্যাপারে নানা অনুনয় বিনয় করে চলছেন আন্দোলনরত দলগুলোর কাছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা