,

বর্ষার শুরুতেই যমুনার পূর্বপাড়ে তীব্র ভাঙন, হুমকির মুখে যমুনা রক্ষা বাঁধ

news-image

মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল : বর্ষার শুরুতেই যমুনা নদীর পূর্বপাড়ের টাঙ্গাইল অংশের বেশ কয়েকটি উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের ফলে শতশত বাড়ী-ঘর ও ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে যমুনা রক্ষা বাঁধ। এদিকে জিও ব্যাগ সংকটের কারণে ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে দাবি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্তারা।

উজানের ঢলে প্রমত্তা রূপ ধারণ করেছে যমুনা। পানি বৃদ্ধির সাথে পাল্পা দিয়ে বাড়ছে পূর্ব পাড়ের ভাঙন। ভাঙনে জেলার ভূঞাপুর উপজেলার খানুরবাড়ী, কষ্টাপাড়া, ভালকুটিয়া, কুঠিবয়ড়া, তাড়াই এলাকার কয়েক শতাধিক বসতি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া সদর উপজেলার মামুদনগর ও নাগরপুর উপজেলার সলিমাবাদ ও চর সলিমাবাদ এলাকাতেও প্রতিদিনই যমুনা গ্রাস করে নিচ্ছে নদী পাড়ের মানুষের সহায় সম্বল। বসতভিটা হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছেন অনেকেই।

তাদের অভিযোগ, প্রশাসন ও রাজনীতির ছত্রছায়ায় একটি মহল গত কয়েক বছরে অবৈধ ও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলেই যমুনার পূর্বপাড়ে ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। ত্রাণ নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা।

নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ভাঙনের তীব্রতা বেড়েছে স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, যমুনার পূর্ব তীর রক্ষায় বড় বড় প্রকল্পের কাজ চলমান আছে। আর জিও ব্যাগের সংকট থাকায় জরুরি ভাঙন ঠেকাতে বিলম্ব হচ্ছে।

স্থানীয়দের দাবী বিশ বছরে তীব্র ভাঙনের ফলে যমুনা তার গতিপথ পাল্টে ৬ কি.মি পূর্ব দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের যমুনা রক্ষা বাঁধটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর