,

পুত্রবধূর সঙ্গে ঝগড়া, উপজেলা ভাইস চেয়ারম্যানের আ*ত্মহ*ত্যা

news-image

ছেলের বউয়ের সাথে ঝগড়া করে আ*ত্মহ*ত্যা করেছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পিলু মমতাজ শিউলী(৫০)।তিনি চন্দন বাইশা ইউপি সদস্য তোজাম্মেল হোসেনের স্ত্রী।মঙ্গলবার সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বগুড়া শহরের ফুলদিঘী এলাকায় বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মহ*ত্যার চেষ্টা করেন পিলু মমতাজ। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

স্থানীয়রা জানান, মৃত পিলু মমতাজের ছেলে বিজিবিতে চাকরি করেন। ছেলের বউকে নিয়ে তিনি বগুড়া শহরের ফুলদীঘিতে ভাড়া বাসায় বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরের পর ছেলের বউ এর সঙ্গে পিলু মমতাজের সাংসারিক বিষয়াদি নিয়ে ঝ*গড়া হয়। এরপর নিজে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্ম*হ*ত্যার চেষ্টা করেন। বাসার লোকজন বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

পিলু মমতাজ শিউলীর বড় ভাই হেলাল উদ্দিন জানান, সাংসারিক ঝামেলা নিয়ে তিনি আ*ত্মহ*ত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তির পর অনেকটা সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু, মঙ্গলবার ভোর রাতে তার অবস্থার অবনতি হয় এবং সকাল ৭ টার দিকে মারা যান। সারিয়াকান্দি থানার ওসি আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার মৃত্যু সম্পর্কে এখনও থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর