মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এসএসসির পর কোনো শিক্ষার্থী বেকার থাকবে না’

news-image

এসএসসি পাস করার পর দেশের কোন শিক্ষার্থী বেকার থাকবে না। আর এই বেকার না থাকার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০১৯ উপলক্ষে সোমবার (১৫ জুলাই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী।

সরকারের এই বিশেষ উদ্যোগের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২১ খ্রিষ্টাব্দের মধ্যে দেশের সব বাংলা ও ইংরেজী মাধ্যমের স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামুলক করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে একটি ট্রেডে পড়াশোনা করতেই হবে।’ ‘এসএসসি পাস করার পর কোন শিক্ষার্থী যেন বেকার না থাকে, সে জন্যই এ উদ্যোগ নিচ্ছে সরকার’ বলে জানান তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, ‘আমরা বর্তমানে এক অসুস্থ প্রতিযোগীতার মধ্যে আছি। আর সেটা হলো, জিপিএ-৫ ! আমরা এই জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগীতায় লিপ্ত। কিন্তু ‘জিপিএ-৫ দিয়ে কি’ হবে। শিক্ষা জীবন শেষে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা কতটা দক্ষতা দেখাতে পারছে সেটার বিচার আমাদের আগে করা দরকার।’ মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কমিউনিকেশন বিষয়ে দক্ষতার অভাব আছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে শোনার ও বলার দক্ষতা তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। দিবসটি উপলক্ষে সকালের দিকে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে শোভাযাত্রাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়: জীবন ও কাজের জন্য শিখতে শেখা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক