রওজা শরিফের গিলাফ উপহার পেলেন মুষ্টিযোদ্ধা আমির খান

news-image

কিংবদন্তি বক্সার মোহাম্মাদ আলীর পর মুসলিম বক্সার হিসেবে পরিচিত ও জনপ্রিয় মুষ্টিযোদ্ধা আমির ইকবাল খান। বিশ্ব চ্যাম্পিয়ন আমির ইকবাল খান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি সম্মাননা হিসেবে পেয়েছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকের ক্যালিগ্রাফি খচিত এক টুকরো গিলাফ।

প্রতি বছরই বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফের গিলাফ এবং কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। পরবর্তীতে এ গিলাফ বিশ্বের খ্যাতনামা আলেম, রাষ্ট্রনায়কসহ বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা হিসেবে উপঢৌকন দেয়া হয়।

বিশ্বজয়ী বক্সার আমির ইকবাল খান তার ইন্সটাগ্রাম পেজে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকের ক্যালিগ্রাফি খচিত এক টুকরো গিলাফ ধরে রাখা নিজের ছবি পোস্ট করেছেন।আমির ইকবাল খান সম্মাননা স্বরূপ পাওয়া এ পবিত্র কাপড়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন-‘আমি বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা শরিফের এক টুকরো কাপড় পেয়ে সম্মানিত ও খুব সৌভাগ্যবান। এটা আমার পুরো জীবনের জন্য উপভোগের বিষয়।’

ব্রিটিশ বক্সার আমির খান সৌদি আরবের এক বক্সিং প্রতিযোগিতায় দেশটিতে সফরে রয়েছেন। সেখানে তিনি সৌদি আরবের জেদ্দায় অস্ট্রেলিয়ান বক্সার বিলি ডিব এর প্রতিপক্ষ হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।পবিত্র কাবা শরিফ কিংবা রওজা শরিফের গিলাফ উপহার হিসেবে পাওয়া মুসলিম উম্মাহর জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান