,

মক্কায় নারী হজযাত্রীর মৃত্যু

news-image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বেগম তাহমিনা নাসরিন (৪৭) নামে এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) মক্কায় মারা যান তিনি। তাহমিনা রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএন ০২৭৪৭২২। বেসরকারি ব্যবস্থাপনায় হুদায়বিয়া ট্রাভেলসের মাধ্যমের গত ৭ জুলাই বিজি ৩০০৯ ফ্লাইটযোগে মক্কায় যান তিনি।

এই নারীর মৃত্যুতে চলতি বছর মোট হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়াল ৫-এ। তার মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর