,

৫ হাজার টাকায় সদ্যজন্ম নেয়া কন্যাকে বিক্রি

news-image

নিউজ ডেস্ক।। সদ্যজন্ম নেয়া কন্যা শিশুকে মাত্র পাঁচ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক দরিদ্র মা। সোমবার সকালে পিরোজপুর সদর হাসপাতালে নিজের নবজাতক কন্যা সন্তানকে টাকার বিনিময়ে অন্যের কোলে তুলে দেন মা সেলিনা বেগম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ছয় সন্তানের জননী সেলিনা বেগম প্রসব বেদনা নিয়ে রবিবার পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে হাসপাতালে তিনি একটি কন্য সন্তান প্রসব করেন। এ সময় সেলিনা বেগমের সঙ্গে পরিচয় হয় হাসপাতালে তার পাশের বেডে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের। চরম দরিদ্রতার মধ্যে বাস করা সেলিনা বেগম তার ছয় কন্যা সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন পার করার মধ্যে নবজাতক সন্তান নিয়ে তার সমস্যার কথা তুলে ধরেন ওই পরিবাবের কাছে। ওই পরিবারের এক মেয়ে নিঃসন্তান থাকায় তারা পাঁচ হাজার টাকার বিনিময় রেখে দেন সেলিনা বেগমের নবজাতক সন্তানকে। সন্তানকে তাদের কাছে দিয়ে টাকা নিয়ে হাসপাতাল থেকে চলে যান সেলিনা বেগম।

নবজাতক কিনে নেয়া পরিবারের সদস্যরা জানান, সেলিনা বেগমের অসহায় অবস্থার কথা শুনে নিঃসন্তান মেয়ের জন্য তারা বাচ্চাটি রেখে দেন। পিরোজপুরের সিভিল সার্জন মো. ফারুক আলম জানান, হাসপাতালে বাচ্চা ফেলে গেছে এক মা- এমন খবর পেয়ে আমি পুলিশ ও সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বাচ্চাটিকে তাদের দায়িত্বে চিকিৎসা দেয়া হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বাচ্চা বিক্রি হওয়ার অভিযোগ শুনে পুলিশ হাসপাতালে গিয়ে বাচ্চাটিকে হেফাজতে নেয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর