,

রংপুরে আজ এরশাদের জানাজা, দুপুরে ঢাকায় দাফন

news-image

নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ আজ সকালে হেলিকপ্টারে তার নিজ জেলা রংপুরে নিয়ে যাওয়া হবে। সকাল দশটায় রংপুর ঈদগাহ মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ আবার ঢাকায় ফিরিয়ে এনে বাদ জোহর সেনা কবরস্থানে দাফন করা হবে।

গতকাল বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপিসহ বিপুলসংখ্যক লোক অংশগ্রহণ করেন।

দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এরশাদের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়। পার্টির নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রয়াত এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। এর আগে সকাল দশটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজধানীর বনানীর কার্যালয়ে মরহুম এরশাদের জন্য শোক বই খোলা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর