সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাকবলিত এলাকার স্কুল-কলেজ খোলা রাখার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : বন্যার কারণে দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ সার্বক্ষণিক খোলা রেখে সেগুলোতে বন্যার্তদের আশ্রায়নের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ সোমবার মাধ্যমিক ও শিক্ষা অঞ্চলের পরিচালক, সংশ্লিষ্ট স্কুল-কলেজ প্রধান, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকতাকে পাঠানো হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত ও দুর্যোগপূর্ণ এলাকাগুলোর জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ সার্বক্ষণিক খোলা রেখে সেগুলোতে বন্যার্তদের আশ্রায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এতে আরো বলা হয়, দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ খোলা রেখে বন্যার্তদের দেখভাল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক অবস্থান করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করবেন।

এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানে একটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করবেন বলে আদেশে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) ফোন ৫৫৫১৩০ মোবাইল: ০১৭১৫৫৮৮৪২০ এবং উপপরিচালক (এইচআরএম) ফোন: ৯৫১৩১১১ মোবাইল: ০১৭১১১১১১৯ নম্বরে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক