,

৫০ বছর ধরে ‘আল্লাহ’ লেখা কাগজ সংরক্ষণই যার কাজ

news-image

জর্ডানের বৃদ্ধ মুহাম্মাদ সালিম আল ইয়াসরা। দীর্ঘ ৫০ বছর ধরে মহান আল্লাহর নাম ‘اَللهُ;আল্লাহু’ লেখা যে কোনো কাগজই সংরক্ষণ করছেন তিনি। পাশাপাশি কুরআনের খেদমতও করছেন। নিজেকে এ কাজেই নিয়োজিত রেখেছেন ‘আবু জাকারিয়া’ নামে সমধিক পরিচিত এ বৃদ্ধ।

বৃদ্ধ আবু জাকারিয়া পবিত্র কুরআনুল কারিমের পুরনো কিংবা ছেড়া কপিগুলো সংগ্রহ করে তা পুনঃবাঁধাই করে মানুষের পড়ার উপযোগী করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে তা বিতরণ করছেন।গত ২০১৮ সালে তিনি জর্ডানের বিভিন্ন শহরপল্লী থেকে কুরআনুল কারিমের পুরনো ৫০০ পাণ্ডুলিপি সংগ্রহ করেন। সেগুলো ঠিক করে তিনি আফ্রিকার দেশ উগান্ডায় প্রেরণ করে তা বিতরণ করিয়েছেন।

৫০ বছর আগে (সত্তরের দশকে) মুহাম্মাদ সালিম আল-ইয়াসরা প্রতিজ্ঞা করেছেন যে, ‘আল্লাহ’ লেখা যে কোনো কাগজ সংরক্ষণ করে শরিয়ত মোতাবেক তা সংরক্ষণ ও হেফাজতের ব্যবস্থা করবেন। সে থেকে এ কাজে তার পথচলা।

বর্তমানে তার কাছে রয়েছে পবিত্র কুরআনুল কারিমের পুরনো ২ হাজার পাণ্ডুলিপি। যেগুলো তিনি সংগ্রহ করে নতুন করে বাঁধাই করেছেন। আর তা আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করছেন।আল্লাহ তাআলা ‘আবু জাকারিয়া’ খ্যাত বৃদ্ধ মুহাম্মাদ সালিম আল-ইয়াসরার এ কাজকে কবুল করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর