,

কুতুবদিয়ায় মালয়েশিয়াগামী ট্রলার ডুবি : নিখোঁজ অর্ধশতাধিক

ctg_outer_ship_212363কক্সবাজারে কুতুবদিয়ায় শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। বঙ্গোপসাগরে খুদিয়ারটেক চ্যানেলে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাসমান অবস্থায় ৪১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক যাত্রী। তাদের উদ্ধার তৎপরতা চলছে।

কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট এমএ হাশেম জানান, কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ ‘তানভীর’ চট্টগ্রাম থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বলেন, উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছে, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য চট্টগ্রামের মাঝেরঘাট থেকে বুধবার রাতে যাত্রা করেছিলেন। সকালে কুতুবদিয়ার দক্ষিণে ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বন্দরের ১৫ নম্বর জেটি থেকে বুধবার দুপুরে ২০ যাত্রী নিয়ে এফবি ইদ্রিস নামে ট্রলারটি যাত্রা শুরু করে। এর পর বাঁশখালীর ছনুয়া এবং পেকুয়া উপজেলার মগনামা ও করিয়ারদিয়া থেকে শতাধিক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়।
ট্রলারটি কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ-পশ্চিম মোহনায় পৌঁছলে আকস্মিকভাবে ডুবে যায়।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ তারেক জানান, ট্রলারডুবির খবর পেয়ে তাদের নিজস্ব একটি জাহাজ ও স্থানীয় জেলেদের দুটি ট্রলার নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ট্রলার থেকে দালাল আব্দুর রহিমকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর