,

ডাক্তারি না পড়েও এমবিবিএস, ভুয়া ডাক্তার আটক

news-image

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার করার দায়ে এমএ নাঈম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। রোববার বিকেলে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারের মেসার্স কাজী ফার্মাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার এক মাসের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত এমএ নাঈম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের রসুল আমিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমএ নাঈম দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডাক্তার পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তিনি এমবিবিএস কিংবা বিডিএস চিকিৎসক না হওয়া সত্ত্বেও ভিজিটিং কার্ডে অতিরিক্ত পদ-পদবি ও ভুয়া নিবন্ধন ব্যবহার করে কার্যত্রম চালাচ্ছেন। এর প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর ২৮ ও ২৯-এর (১) ধারায় নাঈমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর