প*রকীয়া দেখে ফেলায় খু*ন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা জাব্বারুল
প*রকীয়া দেখে ফেলায় বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বড়চান্দাই গ্রামে ফোন করে ডেকে নিয়ে হ*ত্যা করা হয় স্বেচ্ছাসেবক লীগনেতা জাব্বারুল ইসলামকে (৩০)। সেই হ*ত্যা মা*মলার প্রধান আ*সামি আবদুল আজিজকে (২৮) গ্রে*প্তার করেছে পুলিশ।
পরে তার দেওয়া তথ্য অনুসারে *হত্যার কাজে ব্যবহৃত ধা*রালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জাব্বারুল ইসলামকে কু*পিয়ে* হত্যা করা হয়। আজ রোববার ভোররাতে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আবদুল আজিজকে গ্রে*প্তার করে। তিনি উপজেলার বড়চান্দাই গ্রামের বাসিন্দা।
এর আগে গতকাল শনিবার মা*মলার দ্বিতীয় আ*সামি গৃহবধূ স্মৃতি বেগমকে (২৮) গ্রে*প্তার করে আদালতে পাঠানো হয়। তিনি নিহত জাব্বারুলের চাচাতো ভাই প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী। স্বামী ফারুক হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার সুযোগে প্রতিবেশী ভাগিনা আবদুল আজিজের সঙ্গে স্মৃতি বেগম প*রকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর এ ঘটনা দেখে ফেলেন জাব্বারুল।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আদালতে স্মৃতি বেগমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রধান আ*সামি আজিজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক হ*ত্যার বিবরণ দিয়েছেন। রোববার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে আজিজের দেওয়া তথ্য মতে ভোররাতে আসামির বাড়িতে লুকিয়ে রাখা হ*ত্যার কাজে ব্যবহৃত রক্ত মাখা ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আসামিরা তাদের জবানবন্দিতে জানিয়েছেন, ঘটনার এক সপ্তাহ আগে হ*ত্যার পরিকল্পনা করেন তারা। প*রকীয়ার বিষয়টি জেনে ফেলায় ও বাধা দেওয়ায় পথের কাঁটা সরাতে এবং প্রবাসী স্বামী দেশে ফিরে ঘটনা জানলে সংসার ভেঙে যাওয়ার ভয়ে তারা দুজন মিলে এই হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বৃহস্পতিবার সকালে আজিজ তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। সন্ধ্যার দিকে স্মৃতি বেগমের কাছ থেকে পূর্ব থেকে সংগ্রহ করে রাখা ধা*রালো হাসুয়া নিয়ে বাড়ির পাশে লুকিয়ে রাখেন। রাত ৯টার দিকে গোপন কথা আছে বলে জাব্বারুলকে মুঠোফোনে নিজ বাড়িতে ডেকে নেন স্মৃতি বেগম। কথামতো স্মৃতির বাড়ির পেছনে ঘরের জানালা দিয়ে জাব্বারুল ও স্মৃতি বেগমের কথা বলার একপর্যায়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা আজিজ পেছন দিক থেকে ধা*রালো হাসুয়া দিয়ে এলোপাথারি কু*পিয়ে তাকে খু*ন করেন।










