শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সংবাদ সম্মেলন আসলেন মিন্নি, শ্বশুরের বক্তব্য নিয়ে যে তথ্য দিলেন

news-image

বরগুনার রিফাত শরীফকে কু*পিয়ে হ*ত্যার ঘটনার মামলায় অভিযুক্ত আ*সামিদের আড়াল করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তাকে গ্রে*ফতারের দাবিতে শ্বশুর দুলাল শরীফের করা সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে রোববার (১৪ জুলাই) নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিফাতের বাবা দুলাল শরীফ শনিবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলন করে বলেন, তার ছেলে হ*ত্যার ঘটনায় পুত্রবধূ মিন্নির ইন্ধন রয়েছে। তবে শ্বশুরের এ দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে পাল্টা সংবাদ সম্মেলন করে মিন্নি বলেন, প্রকৃত আ*সামিদের আড়াল করতেই আমার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। আমার শ্বশুর অসুস্থ। তিনি কখন কী বলেন তার কোনো ঠিক নেই।

তিনি বলেন, আমার শ্বশুরকে দিয়ে কোনো মহল স্বার্থ হাসিল করার জন্য আমাকে পেচিয়ে মা*মলাটি হালকা করার চেষ্টা করছে। যাতে আ*সামিরা ছাড়া পেয়ে যেতে পারে। আর আমার যদি নয়নের সঙ্গে বিয়েই হবে তবে যখন রিফাতের সঙ্গে বিয়ে হয়েছিল তখন নয়ন কেনো বাধা দেয়নি।

এ সময় তিনি অপপ্রচারকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।এরআগে, রোববার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনটি বরগুনার সর্বস্তরের জনগণের ব্যানারে হলেও বরগুনার সুশীল সমাজের কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। মানববন্ধনে নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ উপস্থিত ছিলেন।