মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ জন্মদিনে যা বলেছিলেন এরশাদ

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২০ মার্চ ছিল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন। দিনটি উপলক্ষে জাতীয় পার্টি থেকে ব্যাপক আয়োজন করা হয়। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আহ্বায়ক এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট জন্ম দিবস উদযাপন পরিষদ গঠন করা হয়। সেদিন ইমানুয়েলস মিলনায়তন সকাল থেকেই পাঁচ শতাধিক নেতাকর্মীর স্লোগানে স্লোগানে উৎসব মুখর হয়ে ওঠে। বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেকে ফুল ও কেক নিয়ে হাজির হন।

দুপুর ১২টার দিকে এরশাদ মিলনায়তনে পৌঁছান। তার আগমনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ১২টার কিছু পর ৯০ পাউন্ডের কেক কেটে নিজের জন্মদিনের উৎসবের সূচনা করেন এরশাদ। ৯০তম জন্মদিনে দলীয় নেতাকর্মীর এমন শুভেচ্ছায় আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন সাবেক এই রাষ্ট্রপতি।

কেক কাটার পর এইচএম এরশাদ বলেন, ‘দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি।’ জাতীয় পার্টি প্রসঙ্গে নেতাকর্মীদের প্রশংসা করে এরশাদ বলেন, ‘অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধ্বংস করতে পারেনি, পারবেও না।’

এ সময় নেতাকর্মীদের প্রতি দলকে আরও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেন, ‘সংসদে বিরোধী দলের ভূমিকা রেখে জাতীয় পার্টি গণতন্ত্রকে সমুন্নত রাখছে। জাতীয় পার্টিকে তোমরা আরও শক্তিশালী করে তোলো।’ এরশাদের পর অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বক্তব্য রাখেন। বলেন, ‘সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন, যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। হুসেইন মুহম্মদ এরশাদ ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন, তা কেউ ভাঙতে পারবে না।’

রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। কিন্তু দেশ গড়ার মধ্যেই তাকে প্রাণ দিতে হয় স্বাধীনতাবিরোধীদের হাতে। পরে দেশ গড়ার জন্য হুসেইন মুহম্মদ এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে।’ অনুষ্ঠানে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘আজ শপথ নেয়ার দিন। আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ আমরা গড়বই।’ জিএম কাদের পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক