মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্তার অত্যাচার থেকে পালাতে গিয়ে….

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে ভবন থেকে রশি বেয়ে পালানোর সময় দুই শিশু আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ১৪/এ সড়কের ২৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- ওই বাসার গৃহকর্মী মো. স্বপন (১১) এবং মো. শরীফ (১২)।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, শরীফ ও স্বপন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ধানমন্ডির ১৪/এ সড়কের ২৮ নম্বর বাড়ির ৭/এ ফ্ল্যাটে গোলাম কিবরিয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে সকাল ১০টার দিকে ওই দুই শিশু বাসার বাথরুমের ভেন্টিলেটর দিয়ে রশি বেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রশি থেকে পড়ে শরীফ গুরুতর আহত হয়েছে। আর স্বপনকে ঝুলন্ত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন।

তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সে থানা হেফাজতে রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, রশি বেয়ে নামার সময় পড়ে শরীফের বাম পা ভেঙে গেছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ওই বাসার গৃহকর্তা গোলাম কিবরিয়া এবং তার স্ত্রীসহ চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ওসি আবদুল লতিফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, শরীফ ও স্বপনকে নির্যাতন করা হতো। এই নির্যাতন সইতে না পেরেই তারা পালানোর চেষ্টা চালায়। এ বিষয়ে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদসহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক