সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরে যেসব সমস্যার সৃষ্টি হয় কম ঘুমে

news-image

স্বাস্থ্য ডেস্ক।। অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। সারাদিনের কাজের বা মানসিক চাপের কারণে একদিন ঘুম না-ও হতে পারে। কিন্তু নিয়মিত ঘুম না হলে তা চিন্তার বিষয় বটে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুমের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেই সঙ্গে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিসের মতো সমস্যাও দেখা দেয়। ঘুম কম হলে শরীরে যেসব সমস্যা দেখা দেয়-

১. ঘুম কম হলে সারাদিনই শরীর ক্লান্ত লাগে। এছাড়া মাথা ব্যথা ও আলসেমি লেগেই থাকে।সেই সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও। ২. দিনে ৫ ঘণ্টার কম ঘুমালে হৃৎপিণ্ডের উপর চাপ পড়ে। স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। ৩. কম ঘুমালে স্তন ও প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা দেখা দেয। গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৭ ঘন্টার কম ঘুমাতে অভ্যস্ত তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি।

৪. যে কোনও কাজের পিছনেই চিন্তা ভাবনা করতে হয়, মাথা ঠাণ্ডা রাখতে হয়। কিন্তু ঘুম কম হলে মেজাজ বিগড়ে যায়। তখন গুছিয়ে কাজ করার মানসিকতা থাকে না। ৫. দিনের পর দিন ঘুম কম হলে মানসিক সমস্যা তৈরি হয়, বিষন্নতা বাড়ে। সেই সঙ্গে শারীরিক সম্পর্কের আগ্রহও কমে যায়।

৬. গবেষণা বলছে, ঘুম কম হলে ওজন কমে না বরং বাড়ে। ৭. রাতে ঘুম কম হলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, হজম ভালো হয় না। তখন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। ৮. কম ঘুমে বয়সের আগেই ত্বক কুঁচকে যায়, অ্যালার্জির সমস্যা বাড়ে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে। ৯. দিনের পর দিন না ঘুমালে শরীর খারাপের সঙ্গে সঙ্গে মনও অস্থির লাগে। এ পরিস্থিতিতে গাড়ি চালালে মনঃসংযোগের অভাবে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক