বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা লাঞ্ছিত

download copyশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনকে  (২৮ জানুয়ারি) বুধবার দুপুরে তাঁর কক্ষে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তাদের কথামতে চিকিৎসা সনদ না দেয়ায় ঘটনাটি ঘটিয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে; গত ১ জানুয়ারি কসবা পৌর এলাকার খারপাড়া গ্রামের আবু হানিফ মিয়া ও পারভিন আক্তার একটি মারামারির ঘটনায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসক ইশতিয়াক আহাম্মদের অধিনে ভর্তি হন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চিকিৎসা সনদপত্র চেয়েছেন। ওই সনদে প্রকৃত আঘাতের (গ্রির্ভিয়াস) চিকিৎসা সনদ দেয়ার জন্য ইশতিয়াক আহাম্মদকে অনুরোধ করেছেন। ওই চিকিৎসক গ্রির্ভিয়াস সনদ না দিয়ে একটি সাধারণ সনদপত্র দেয়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান উদ্দিন জুয়েল এ ঘটনা করেছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান।
বিকালে খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়াা হাসপাতালে যান। এমরান উদ্দিন জুয়েল বলেন; কয়েকজন যুবকের সাথে কর্মকর্তার কথাকাটাকাটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যুবকদের ফিরিয়ে নিয়ে আসেন। কেউ কর্মকর্তাকে লাঞ্ছিত করেননি।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হাছিনা আক্তার বলেন; এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা